চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে ১৭ বর্ষী ম্যাকিনটোশের তৃতীয়, অলিম্পিকে লেডেকির নবম সোনা জয়

মিশ্র রিলেতে যুক্তরাষ্ট্রের বিশ্ব রেকর্ড, ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা হাঙ্গেরির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:25 পূর্বাহ্ন 04, আগস্ট 2024
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
Advertisements

প্যারিস অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনা জিতে আসর শুরু করেছিলেন কানাডার সামার ম্যাকিনটোশ। ২০০ মিটার বাটারফ্লাইয়েও সোনা জিতে নেন। এবার মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতেও সোনা জিতেছেন কানাডার ১৭ বর্ষী সাঁতারু। প্যারিসে তার তৃতীয় সোনা এটি, সবমিলিয়ে চতুর্থ পদক। মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছিলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু কেটি লেডেকি। অলিম্পিকে তার নবম সোনা এটি। ছুঁয়েছেন সাবেক জিমন্যাস্টিক কিংবদন্তি লারিসা লাতিনিনার রেকর্ড।

মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ২ মিনিট ৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে নতুন অলিম্পিক রেকর্ডও করেছেন অলিম্পিয়ান বাবা-মার সন্তান ম্যাকিনটশ। ২ মিনিট ৬.৯২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের কেট ডগলাস। ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার কাইল ম্যাকিওন।

মেয়েদের সাঁতারে অবিসংবাদিত সেরা কেটি লেডেকি প্যারিস অলিম্পিকে চতুর্থ সোনা দেখা পেলেন ৮০০ মিটার ফ্রিস্টাইলে। অস্ট্রেলিয়ার আরিয়ার্নে টিটমাসকে পেছনে ফেলে অলিম্পিকে নিজের নবম সোনা জিতেছেন লেডেকি। তাতে অলিম্পিক ইতিহাসে নারী প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি সোনা জয়ের রেকর্ড করা জিমন্যাস্টিক কিংবদন্তি লারিসা লাতিনিনার পাশে বসলেন যুক্তরাষ্ট্র তারকা। সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিত্ব করা লাতিনিনা ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত ৯টি সোনা জেতেন জিমন্যাস্টিকসে।

সোনা জয়ের পথে লেডেকি সময় নিয়েছেন ৮ মিনিট ১১.০৪ সেকেন্ড। ১.২৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য অস্ট্রেলিয়ার টিটমাসের। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের পেইজ ম্যাডেন।

ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৪৯.৯০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন হাঙ্গেরির ক্রিস্তফ মিলাক। মাত্র ০.০৯ সেকেন্ড পেছনে থেকে রুপার জিতেছেন কানাডার জশ লিন্ডো। ব্রোঞ্জ পেয়েছেন আরেক কানাডিয়ান ইলিয়া খারুন।

মিশ্র রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। অষ্টম দিনে সাতারের শেষ ইভেন্ট মিশ্র ৪×১০০ মিটার মেডলিতে ৩ মিনিট ৩৭.৪৩ সেকেন্ড সময় নিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২১ সালে গ্রেট ব্রিটেনের ৩ মিনিট ৩৭.৫৮ সেকেন্ড গড়া বিশ্ব রেকর্ড ভেঙেছে তারা। রৌপ্য জেতা চীনও আগের রেকর্ড থেকে কম সময় নিয়েছে (৩ মিনিট ৩৭.৫৫ সেকেন্ড)। ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া।

ট্যাগ: কানাডাপ্যারিস অলিম্পক-২০২৪ম্যাকিনটোশযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসাঁতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্লোগানে উত্তাল শহীদ মিনার

পরবর্তী

অ্যাথলেটিকস: মেয়েদের ১০০ মিটারে সেন্ট লুসিয়ার, ট্রিপল জাম্পারে ডমিনিকার

পরবর্তী

অ্যাথলেটিকস: মেয়েদের ১০০ মিটারে সেন্ট লুসিয়ার, ট্রিপল জাম্পারে ডমিনিকার

রাবির আবাসিক হল খুলে দিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version