জনপদ

পিবিআই’র হাজতে আসামির আত্মহত্যা

পিবিআই এর লোগো সহ পুলিশ তদন্ত ব্যুরো ছবি, ব্যাকগ্রাউন্ডে স্কুল ছাত্রছাত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলভীবাজারে পিবিআই’র হাজতে আসামির আত্মহত্যা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মৌলভীবাজার পিবিআই’র হাজতখানায় দরজার গ্রিলে লুঙ্গি পেঁচিয়ে মোকাদ্দছ মিয়া (৪৯) নামের এক আসামি আত্মহত্যা করেছেন।

সোমবার ১৫ সেপ্টেম্বর ভোর পাঁচটার দিকে শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই হাজতখানায়  ঘটনাটি ঘটেছে বলে পিবিআই সূত্র থেকে জানা যায়।

মোকাদ্দছ আলী জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের কোনাগাও এলাকার মৃত লাল মিয়ার পুত্র।

মৌলভীবাজার পিবিআই’র পুলিশ সুপার মো. জাফর হোসেন প্রতিবেদককে বলেন, কমলগঞ্জ উপজেলার নন্দগ্রামে গত সোমবার লিটন মিয়া নামে একজনকে হত্যা করা হয়। এই মামলার তদন্তে অজ্ঞাত আসামী হিসাবে নিহত মোকদ্দছ আলীর নাম আসে। এতে তিনি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে।

রোববার থানা থেকে পিবিআই’র হাজতে এনে রাখা হয়।  ভোরে আমরা জানতে পারি, তিনি হাজতে পরনের লুঙ্গি খুলে দরজার গ্রীলের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

বর্তমানে তার লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজারে রাখা হয়েছে।

বিষয়:আসামির আত্মহত্যাপিবিআই'র হাজত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…