বিতর্কিত ললিত মোদীর এক টুইটেই রীতিমত হইচই ভারতজুড়ে। সুস্মিতা সেনের সাথে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি শেয়ার করে ‘স্ত্রী’ দাবি করার পর থেকে কপালে ভাঁজ সবার। এরমধ্যেই জবাব দিলেন সুস্মিতা সেন!
ললিত মোদীর মত মানুষের সঙ্গে সুস্মিতার প্রেমের খবরে দুশ্চিন্তায় ছিলেন অনেকেই! প্রশ্ন উঠেছিল, ‘টাকার জন্যই কি এই সম্পর্ক?’ শুক্রবার সকালে অভিনেত্রীর ভাই প্রথম মুখ খোলেন মিডিয়ার সামনে। বলেন, ‘আমিও অবাক হয়েছি। আমি আমার দিদির সঙ্গে কথা বলব এই ব্যাপারে কিছু বলার আগে। আমি এই ব্যাপারে কিছুই জানতাম না।’
ললিত মোদীর সাথে সম্পর্কের খবরে সুস্মিতার বাবাও জানান, এই সম্পর্ক নিয়ে তার কাছে কোনও খবর নেই। শুক্রবার বিকেলে এ নিয়ে কথা বলেন সুস্মিতা সেন।
দুই মেয়ের সঙ্গে একটা সেলফি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেন,‘আমি খুব আনন্দের জায়গায় আছি! বিয়ে হয়নি, আংটিও পরিনি। নিঃশর্ত ভালোবাসায় ঘিরে আছি। যথেষ্ট স্পষ্ট করে বলে দিয়েছি। এবার নিজের জীবনে আর কাজে ফিরি।’
অভিনেত্রীর কাছ থেকে এই পোস্ট আসার পর যেন ভক্তরা হাঁফ ছেড়ে বাঁচলেন!








