জনপদ

প্রার্থীকে না জানিয়ে জাতীয় পার্টির আওয়ামী লীগকে সমর্থন

প্রার্থীকে না জানিয়ে আওয়ামী লীগকে সমর্থন নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি ও বক্তারা জাতীয় পার্টির সমর্থনে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালী-২ সেনবাগ ও সোনাইমুড়ি আসনের জাতীয় পার্টির প্রাথী তালেবুজ্জামানকে না জানিয়ে উপজেলা জাতীয় পার্টি আওয়ামী লীগ প্রার্থীকে নৌকা প্রতীকে সমর্থন দেয়ার প্রতিবাদ জানিয়েছে উপজেলা জাতীয় পার্টির একাংশের নেতা কর্মীরা।

বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সেনবাগ বাজারে দুপুরে পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন উপজেলা জাতীয় পার্টির একাংশের নেতা কর্মীরা।

এসময় পার্টির প্রার্থী তালেবুজ্জামান বলেন, আমি নির্বাচনের মাঠে আছি। শেষ পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লড়ে যাবো। জাতীয় পার্টির একটি অংশ আওয়ামী লীগের সাথে আঁতাত করে নৌকা প্রার্থীকে সমর্থন দেয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিষয়:আওয়ামী লীগ প্রার্থীজাতীয় পার্টি প্রার্থীদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননোয়াখালীপ্রতিবাদ সম্মেলনসমর্থন
প্রতিবেদক

আলাউদ্দিন শিবলু

নোয়াখালী প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…