বিনোদন

‘সুপারম্যান’র শুটিং শেষে যা বললেন জেমস গান

সুপারম্যানের চরিত্রে অভিনেতা জর্জ ক্লুনি, পেছনে আকাশে বজ্রপাত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপারম্যানের শুটিং চলাকালে জেমস গান, আকাশে বজ্রপাত ও মেঘের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্মাতা জেমস গানের ‘সুপারম্যান’ সিনেমার শুটিং শেষ হয়েছে। মঙ্গলবার খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি নিজেই।

সিনেমার কলাকুশলীদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে জেমস গান লিখেছেন, ‘এবং এটা শেষ হলো। আমাদের কলাকুশলীদের প্রতিজ্ঞাবদ্ধতা, সৃজনশীলতা এবং পরিশ্রমের কারণে আমরা এই প্রজেক্টটিকে আলোর মুখ দেখাতে পেরেছি।’

নির্মাতা আরও বলেছেন, ‘হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এটা সম্মানের ছিল। আমাদের লক্ষ্য ছিল সুপারম্যান কিন্তু যাত্রা ছিল হাসি-আনন্দে ভরপুর, যা আমরা শুটিং সেটে পেয়েছি। এজন্য চির কৃতজ্ঞ থাকবো।’

এই সুপারহিরো সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল নাম ‘সুপারম্যান: লিগাসি।’ সিনেমার মূল চরিত্রে আছেন ডেভিড করেনসোয়েট। এছাড়াও আছেন র‍্যাচেল ব্রসনাহান। সুপারম্যানের ভিলেন লেক্স লুথরের ভূমিকায় থাকবেন নিকোলাস হল্ট।

প্রয়াত সুপারম্যান অভিনেতা ক্রিস্টোফার রিভের সন্তান উইল রিভ থাকবেন অতিথি চরিত্রে। ছবিতে তাকে দেখা যাবে টিভি রিপোর্টার হিসেবে।

‘সুপারম্যান’ মুক্তি পাবে ২০২৫ সালের ১১ জুলাই।

সূত্র: ভ্যারাইটি

বিষয়:জেমস গানলিড বিনোদনসুপারম্যান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…