চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আফসোস, পরিচালকরা আমাকে কাজে লাগাতে পারল না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ন ১০, নভেম্বর ২০২২
বিনোদন
A A

শুভাশিষ ভৌমিক অভিনয় করেন খুব কম। তবে তাকে নিয়মিত পাওয়া যায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র প্রতি পর্বে। জনপ্রিয় এই অনুষ্ঠানের ছোট পর্বে অংশ নিয়ে দেশব্যাপী পরিচিতি পেয়েছেন তিনি।

শুভাশিষ ভৌমিক যেমনটা বললেন, ‘১৯৯৬ সাল থেকে ইত্যাদিতে একাধারে অভিনয় করে আসছি।’ প্রতি পর্বে তাকে কাশেম টিভি’র রিপোর্টার হিসেবে দেখা যায়। বললেন, টিভি নিউজেও যে অসঙ্গতি দেখায় সেগুলো আমরা তুলে ধরি। যখন যেখানে যাই মানুষ আমাকে কাশেম টিভির রিপোর্টার হিসেবে চেনে। এটা আমার আইডেন্টিফাই ক্যারেক্টারে পরিণত হয়েছে খুব ভালো করে অনুধাবন করি।

আশির দশক থেকে ঢাকা থিয়েটারের একজন কর্মী শুভাশিষ ভৌমিক। তার দাবি, হাজারও টিভি নাটকে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি।

পাশাপাশি অভিনয় করেছেন গেরিলা, ভুবন মাঝি সহ আরও কয়েকটি ছবিতে। নতুন করে অভিনয় করলেন আশুতোষ সুজনের পরিচালনায় ‘দেশান্তর’ ছবিতে। শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে সরকারী অনুদানে নির্মিত এ ছবি। এতে ইয়াশ রোহানের বাবার চরিত্রে অভিনয় করেছেন শুভাশিষ ভৌমিক।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ছোট ছোট চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতা তার আফসোসের কথা জানিয়ে বলেন, আফসোস হয়, পরিচালকেরা আমাকে কাজে লাগাতে পারলো না। অনেককে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখি। তখন মনে হয় এই চরিত্রটি আমি করলে আরও ভালো করতে পারতাম। ক্রিকেটাররা যেমন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খেলে শিল্পীদেরও নির্দিষ্ট সময় পর্যন্ত একটি অভিনয় প্রবাহ থাকে।

”মিস করছি না, তবে মনে করি আমার অভিনয়ের প্রবাহ এখনও আছে। ভালো করার সুযোগ আছে। আমি খুব বেশী সার্কেল মেইনটেন করি না। নিরবে জীবন যাপন করি। পরিচালকদের একটু খুঁজে দেখা উচিত। বিগত দুই বছরে দুটি সিরিজ নাটকে অভিনয় করেছি। মামুনুর রশিদের ‘জিন্দা বাহার’ ও অনিমেষ আইচের ‘এখানে কেউ থাকে না’। দেখলে বোঝা যাবে আমি বা আমার মতো যারা আছে তারা ভিন্ন চরিত্রে অভিনয়ে কতটা পারদর্শী।”

Reneta

ক্যারেকটার আর্টিস্ট হিসেবে অভিনয় প্রসঙ্গে শুভাশিষ ভৌমিক বলেন, পর্দায় আমার চরিত্রের উপস্থিতি কম থাকলে বেশী খুশি হই। কারণ, আমি মনে করি পৃথিবীতে ভালো জিনিসের স্থায়িত্ব কম। স্বর্ণ, হিরা, ইউরেনিয়ামের পাশাপাশি পৃথিবীতে মূল্যবান অভিনেতার সংখ্যাও কম। অভিনেতার ক্ষেত্রে স্বল্প সময়ে অভিনয় ফুটিয়ে তোলার মাধ্যমে পারদর্শিতা নির্ভর করে। তবে আবহমান কাল থেকে ফিল্মে নায়ক নায়িকা প্রাধান্য দিয়ে কাজ হয়ে আসছে এটা সত্যি।

এর পাশাপাশি চরিত্র অভিনেতা হিসেবে যারা থাকেন তাদের গুরুত্ব কতখানি সেটা নির্ভর করে দর্শক চাওয়ার উপর। এটা পরিচালককে বুঝতে হবে। বললেন শুভাশিষ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইত্যাদিলিড বিনোদনশুভাশীষ ভৌমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT