শিক্ষা

ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

ছবি: ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে তিন দফা দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার পাশাপাশি হামলায় জড়িতদের শাস্তিসহ বিভিন্ন দাবি জানিয়েছেন।

তাদের দাবির মধ্যে রয়েছে- ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে, ক্যাম্পাস এরিয়ার ভেতরে ও বাইরে সকল প্রকার অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষনিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাইমুদ্দীন ও বামপন্থী ছাত্রনেতাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে জড়িত ডিসি মাসুদসহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

বিষয়:ঢাবি শিক্ষার্থীপুলিশের হামলাশিক্ষার্থীদের বিক্ষোভ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…