চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষায় অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন

আল-মামুন আশিকআল-মামুন আশিক
12:20 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2024
শিক্ষা
A A
Advertisements

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলা ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর থিসিস ও নন-পর্যায়ের শিক্ষার্থীরা গণ অনশন কর্মসূচি করেছে।

বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা।

অনশন কর্মসূচিতে ‘চারুকলায় অন্যায় চলে ভিসি স্যার ঘুমাচ্ছেন কেমন করে’, ‘সন্দেহজনক সিগনেচার শিক্ষার্থীদের উপর অত্যাচার,’ ‘নিয়ম-নীতি উপেক্ষা করে শিক্ষক আসেন ১২টার পরে,’ ‘কর্মচারী দিয়ে উপস্থিতি প্রশাসনে আছে কি এই রীতি?’, ‘দিনের পর দিন শিক্ষকের মানসিক অত্যাচার কে করবে এর বিচার?’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, ১২ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন কলেজিয়েট, ২ জন নন–কলেজিয়েট এবং বাকি ৮ জনকে ইচ্ছাকৃতভাবে কম উপস্থিতি দেখিয়ে ডিস কলেজিয়েট করা হয়েছে। এই মোট শিক্ষার্থীর মধ্যে ৪ জনকে আবার ১ দিনের মধ্যে ফরম পূরণ কর আগামী ২৫ ফেব্রুয়ারি ফাইনাল পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছে।

অনশনরত মেহেদী হাসান নামের এক শিক্ষার্থী বলেন, আমরা অনশনে বসেছি পরীক্ষা অংশগ্রহণ করার দাবিতে। আমাদের শ্রেণী শিক্ষক মনির উদ্দিন দিনের পর দিন আমাদের ওপর মানসিক অত্যাচার করেছেন। আর অত্যাচারের চূড়ান্ত পর্যায়ে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ডিস কলেজিয়েট করেছেন। আবার তিনি নিজেই বিশ্ববিদ্যালয়ের নিয়মের তোয়াক্কা না করে বিভাগের আসেন দুপুরে। কাঠমিস্ত্রী এবং তার কিছু গুপ্তচর শিক্ষার্থীদের কথা শুনে এটেনডেন্স দেন। তিনি বারবার বলতেন ‘তোমরা কীভাবে পরীক্ষা দাও আমি দেখে নিব’ বলে হুমকি দেন।

তিনি আরও বলেন, এগুলো বিশ্ববিদ্যালয়ের কোন নিয়মের মধ্যে আছে আমার জানা নেই। আমরা অত্যাচারের সর্বোচ্চ অবস্থায় আজকে এখানে বসেছি আমরা।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সহযোগী অধ্যাপক মনির উদ্দিন বলেন, তারা ক্লাস শুরুই করেছে দেরিতে। ডিস কলেজিয়েট হয়ে এখন যা খুশি বলছে। তবে আমি নিয়মিত আমার ক্লাস নিয়েছি। এ বিষয়ে আমার কিছু বলার নেই।

অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির। তিনি বলেন, এ বিষয়ে কয়েকদিন ধরে ডিনের সাথে আমার কথা হচ্ছে। বিষয়টা সমাধানের জন্য আলোচনা হচ্ছে। এ বিষয়ে একটা তদন্ত কমিটি করা হবে যদি বিভাগের কোনো দায় থাকে তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ব্যবস্থা নেয়া হবে।

এসময় সেখানে প্রক্টর অধ্যাপক আসাবুল হক, সহকারী প্রক্টর আল-মামুন উপস্থিত ছিলেন।

ট্যাগ: দাবিপরীক্ষায় অংশগ্রহণরাজশাহী বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের অনশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সার ড্রকে লজ্জাজনক বললেন জাভি

পরবর্তী

পার্বত্য এলাকার নিরাপত্তা নজরে রাখার তাগিদ

পরবর্তী

পার্বত্য এলাকার নিরাপত্তা নজরে রাখার তাগিদ

প্লাস্টিকপণ্য জীবনকে সহজ করলেও বাড়াচ্ছে দূষণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version