জনপদ

রাজশাহীতে শিক্ষকের গলায় ছুরি ধরে ছাত্রী বলল, “আজকেই শেষ”

রাজশাহীতে শিক্ষকের গলায় ছুরি ধরে ছাত্রীর হুমকি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অভিযুক্ত শিক্ষার্থী

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ক্লাস চলাকালে মারুফ নামের এক শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা করেছে এক ছাত্রী। এসময় ছাত্রীটি বলেন, “আজকেই শেষ”। এ ঘটনায় শিক্ষক মারাত্মকভাবে আহত হন।

আজ মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই শিক্ষকের নাম মারুফ। অন্যদিকে ওই ছাত্রী সপ্তম শ্রেণিতে পড়ে। ছাত্রীর বাড়ি মহানগরীর ঘোষপাড়া এলাকায় টিচার্স ট্রেনিং কলেজের পাশে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ওই ছাত্রী ব্যাগ থেকে ছুরি বের করে শিক্ষকের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে ওই শিক্ষক প্রতিরোধ করার চেষ্টা করলে হাত ও গলা জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ক্লাসরুমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু করলে স্কুল ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।

ছাত্রী ও তার পরিবার সূত্রে জানা গেছে, যেকোন কারণেই হোক, ওই ছাত্রীকে টিসি দেওয়ার ভয় দেখিয়েছিলেন মারুফ নামের এই শিক্ষক। অভিযুক্ত ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছে। স্থানীয়রা ছাত্রীকে ধরে পুলিশ হেফাজতে দেওয়ার সময় ভিডিও করলে ও ছবি তুলতে গেলে, সে শিক্ষক ও কর্তৃপক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

বিষয়:রাজশাহী
প্রতিবেদক

আবুসালেহ ফাত্তাহ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…