শিক্ষা

সাঁতার শিখতে এসে শিক্ষার্থীর মৃত্যু

শিক্ষার্থীরা সাঁতার শেখার জন্য প্রশিক্ষণ নিচ্ছে, নদীর পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পাশে শিক্ষার্থীরা সাঁতার শেখার জন্য প্রশিক্ষণ নিচ্ছে, প্রকৃতি পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাঁতার শিখতে এসে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল সংলগ্ন পুকুরে ডুবে অর্ণব তালুকদার নামে কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার ২২ মার্চ দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে পানি থেকে অচেতন অবস্থায় সিলেটের ওসমানি মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুকুরে গোসল করতে নামার পর ডুব দিয়ে অনেকক্ষণ না উঠলে উপস্থিত লোকজন ডাকাডাকি শুরু করে। পরবর্তীতে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সযোগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অর্ণব তালুকদার সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ মোল্লাবাড়ি এলাকায় থাকে বলে জানা গেছে। তার বাবার নাম কৃতিশ তালুকদার। মৃত অর্ণব সিলেট শাহ খুররম ডিগ্রি কলেজের ইন্টার ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, সাঁতার শেখার জন্য সে হয়তো এসেছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে৷ পুকুরে গোসল না করার জন্য আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম। পাশে নির্দেশনা ফলকও রয়েছে।

বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পুকুরটি গভীরতা বেশি থাকায় যে কারো জন্য বিপজ্জজনক হতে পারে। তাই সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রক্টর।

তিনি আরো বলেন, পুকুরটির নিরাপত্তা আরো বৃদ্ধির জন্য আমরা আরো নির্দেশনা ফলক বাড়ানোর ব্যবস্থা করতেছি এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে পুকুর যাতে কেউ না নামে।

বিষয়:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর মৃত্যু
প্রতিবেদক

দেলোয়ার হোসেন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…