রাজনীতি

হরতাল-অবরোধ নির্বাচনের পথে বাধা হবে না: জাতীয় পার্টির মহাসচিব

নেতা ব্যক্তির ছবি, বাংলার রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতা ব্যক্তির একটি ছবি, তিনি বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, হরতাল-অবরোধ নির্বাচনের পথে বাধা হবে না। নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির বৈঠক হবে, এমন কোন তথ্য জানা নেই।

মঙ্গলবার ৫ ডিসেম্বর বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চুন্নু বলেন, জাতীয় পার্টির ৯টি মনোনয়ন পত্র বাতিল হয়েছে। নানা কারণে বড় একটি দল অংশ নেয় না নির্বাচনে। অনেক সমালোচনার পর আমরা নির্বাচনে এসেছি। সুষ্ঠু নির্বাচন হলে মানুষের আস্থা ফিরে আসবে। তবে গত ৫ বছরে তিক্ত অভিজ্ঞতা হয়েছে। সরকার ও ইসির সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে বিশ্বাস রাখা ছাড়া কোন পথ দেখছি না।

তিনি আরও বলেন, আসন ভাগাভাগি নিয়ে প্ল্যান নেই। তবে সব দলের রাজনৈতিক কৌশল থাকে, সেটি বলব না। নির্বাচন কমিশন যদি সরকারের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে না পারে, তখন দল সে সময় সিদ্ধান্ত নেব।

বিষয়:জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনহরতাল-অবরোধ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…