বাংলাদেশ

অবৈধ মজুদ ও মূল্যবৃদ্ধিকারীদের বিরুদ্ধে কঠোর আইন কার্যকর: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বৈঠকে বক্তব্য দিচ্ছেন, বৈঠক চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্যমন্ত্রী বৈঠকে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মাইক্রোফোনের সামনে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহীতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অবৈধভাবে খাদ্য মজুদ করে কৃত্তিম মূল্যবৃদ্ধিকারী ব্যবসায়ী ও অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের কাজ সমাপ্তির পথে। এছাড়াও বিদ্যমান আইন বিশেষ ক্ষমতা আইনেও মামলা করার সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার ২৫ জানুয়ারি রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় “শীর্ষক অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্ত্রী বলেন, চালের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করে জনগণের ভোগান্তি কখনোই মেনে নেওয়া হবে না। তিনি সকলকে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, প্রতিটি জেলায় খাদ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। কাজেই চালের অযৌক্তিক মজুদ ও দাম বৃদ্ধি না করে অসদুপায় পরিত্যাগ করা।

সভায় খাদ্য সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, ডিআইজি আনিসুর রহমান ও রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আটটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, খাদ্য বিভাগের কর্মকর্তা ও খাদ্য ব্যবসায়ী ও মিলাররা উপস্থিত ছিলেন।

বিষয়:অবৈধ খাদ্য মজুদকঠোর আইন কার্যকরব্যবসায়ীদের বিরুদ্ধেমূল্যবৃদ্ধি
প্রতিবেদক

আবুসালেহ ফাত্তাহ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…