বাংলাদেশ

দেশের কয়েকটি জেলায় ঝড়ের পূর্বাভাস

বাংলাদেশের বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাসে ভারী বৃষ্টি ও বাতাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ের পূর্বাভাসে বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও বাতাসের দৃশ্য, মানুষ umbrellas ব্যবহার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বসন্তের মধ্যেই রাজধানীসহ দেশের ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার ৫ মার্চ সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মোঃ শাহীনুল এই তথ্য নিশ্চিত করে জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

দেশের আবহাওয়ার পূর্বাভাসের আওতাভুক্ত এলাকারগুলোর অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয়:৯ জেলাআবহাওয়াঝড়ের পূর্বাভাসসারাদেশ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…