চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের শতবর্ষী বৃক্ষ ও পাহাড় ধ্বংস থামান

মো: শাহ জালাল মিশুকমো: শাহ জালাল মিশুক
1:53 অপরাহ্ন 03, এপ্রিল 2024
মতামত
A A
Advertisements

সম্প্রতি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প (গাড়ি ওঠার পথ) নির্মাণ করার জন্য সিআরবি এলাকার ৪৬টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে নির্মাণকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

তাই শহরের অক্সিজেন (সবুজ এলাকা), প্রাকৃতিক পরিবেশ, শতবর্ষী গাছ, নগরীর সৌন্দর্য্য এবং পাহাড়ি এলাকার ক্ষয়ক্ষতি বিবেচনায় চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণ এর মতো এমন বিধংসী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। কারণ দূষণ, জলাবদ্ধতাসহ নাগরিক সমস্যায় জর্জরিত নগরবাসী স্বস্তির জন্য খোঁজে সবুজের সমারোহসমৃদ্ধ স্থান। এমন স্থানকে নষ্ট করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নামানোকে কখনই টেকসই ও বাসযোগ্য নগরীর কোনো স্ট্যান্ডার্ডই সাপোর্ট করবে না।

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকা হলো প্রাকৃতিক সৌন্দর্য্যের মায়াবী আকর্ষণে হাতছানি দেয়ার মতো একটি এলাকা। পাশাপাশি সিআরবি এলাকাকে সিডিএ তাদের ড্যাপে হেরিটেজ এলাকা হিসেবে ঘোষণা করেছে। পাশাপাশি ২০০৯ সালের জানুয়ারিতে ঘোষিত ড্যাপে সিআরবির কোনো অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না এবং সেখানে কোনো উঁচু স্থাপনা নির্মাণ করা যাবে না মর্মে গেজেট প্রকাশ করে সিডিএ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই এলাকাটিকে ধংস কিংবা নষ্ট করাটা মনে হয় সবার এক ধরনের দায়িত্ব হয়ে দাড়িয়েছে !!! অন্যদিকে চট্টগ্রামে একের পর এক উন্নয়ন প্রকল্পে পরিবেশকে উপেক্ষা করা হচ্ছে। পরিবেশের বারোটা বাজিয়েই একের পর এক উন্নয়নের নকশা করা হচ্ছে চট্টগ্রামে। কর্ণফুলীর চরে বর্জ্যে শোধনাগার নির্মাণের পরিকল্পনার পর এবার শোনা গেল আরেকটি দুঃসংবাদ।

বেসরকারি সংগঠন ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়নের (ইকো) উদ্যোগে ২০২১ সালে নগরের সিআরবির প্রাণবৈচিত্র্য নিয়ে জরিপ করা হয়েছিল। ওই জরিপে সিআরবি এলাকায় মোট ২২৩টি প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে। এগুলোর মধ্যে বড় বৃক্ষ ৮৮ প্রজাতি, গুল্ম ৪১ প্রজাতি, বীরুৎ ৭২ প্রজাতি এবং লতাজাতীয় ২২টি প্রজাতি রয়েছে। শুধু সিআরবি এলাকায় ঔষধি উদ্ভিদ পাওয়া গেছে ১৮৩ প্রজাতির।

গত ১৯ মার্চ চট্টগ্রাম উত্তর বনবিভাগ গাছের মার্কিং শেষ করে সিডিএকে একটি বনজদ্রব্য আহরণের লাইসেন্স দিয়েছে। ওই লাইসেন্সের বিবরণে উল্লেখ করা হয়েছে, ১১টি রেইনট্রি কড়ই গাছ, চারটি ডিসি গাছ, দুইটি ইপিল, একটি কৃষ্ণচূড়া, তিনটি মেহগনি, একটি পেয়ারা গাছ কাটা হবে। এ ছাড়া ২৪টি অন্যান্য জ্বালানি গাছ কাটতে হবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১৫টি র‍্যাম্প (গাড়ি ওঠা-নামার পথ) রয়েছে। এর মধ্যে টাইগারপাসে রয়েছে দুটি। একটি দিয়ে গাড়ি উঠবে এবং আরেকটি দিয়ে নামবে। গাড়ি ওঠার র‍্যাম্পটি নির্মাণ করা হচ্ছে নিউমার্কেট থেকে টাইগারপাসমুখী অংশ দিয়ে। আর এই র‍্যাম্প নির্মাণ করতে গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে সিডিএ। ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও নির্মাণকাজ শুরু হয়নি। আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকা গাড়ি নামার র‍্যাম্পটির (আমবাগান সড়কমুখী) নির্মাণকাজ শেষ হয়েছে।

বন বিভাগ সূত্র জানায়, র‍্যাম্প নির্মাণের জন্য গাছ কাটার অনুমতি চেয়ে সিডিএ সম্প্রতি বন বিভাগের কাছে আবেদন করে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ৪৬টি গাছ কাটার অনুমতি দেয়। গাছগুলোর মধ্যে রয়েছে শিরীষ, মেহগনি, কৃষ্ণচূড়া, পেয়ারা প্রজাতির গাছ।

অন্যদিকে সিডিএ’র বিধিমালায় আছে, কোনো গাছের গোড়া অর্থাৎ মাটির নিচ থেকে ওঠা অংশের ব্যাস যদি এক ফুট বা তার চেয়ে বেশি হয়, সেই গাছ কাটার অনুমতি দেওয়া হবে না। কোনো ধরনের স্থাপনা করার জন্যও এ গাছ কাটা যাবে না। সিডিএ এখন নিজেরাই গাছ কেটে ফেলার উদ্যোগ নিয়ে নিজেদের বিধিমালা নিজেরাই লঙ্ঘন করছে। এই গাছ যদি অন্য কোনো সংস্থা কাটার উদ্যোগ নিত তাহলে সিডিএ অবশ্যই বাধা দিত। ২০১০-১১ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন অথবা সড়ক ও জনপথ বিভাগ একবার গাছগুলো কেটে ফেলার উদ্যোগ নিয়েছিল। গাছগুলো মরে যাচ্ছে- এ অজুহাতে তারা কাটতে চাইলেও আমরা সিডিএর পক্ষ থেকে আপত্তি জানিয়েছিল। প্রকৃতির কী খেয়াল, তখন আবার গাছগুলোতে ডালপালা, পাতা গজাতে শুরু করে। তখন তারা আর সেগুলো কাটতে পারেনি।

পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে জিইসি মোড় ও আগ্রাবাদ থেকে ওঠার সুযোগ রয়েছে। তাই এই দুটি স্থানের মধ্যবর্তী জায়গা টাইগারপাসে র‍্যাম্প নির্মাণের দরকার ছিল না। অনেকেই ধারণা করছে, হয়তো বেশি টোল পাওয়ার আশায় এই র‍্যাম্প নির্মাণ করছে। এর মাধ্যমে নগরের মানুষের স্বপ্নের ও স্বস্তির জায়গাগুলো যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাই পরিবেশের কথা চিন্তা করে র‍্যাম্পটি এখানে না নামিয়ে অন্য কোথাও করার সুযোগ রয়েছে কি না, তা বিবেচনা করতে হবে।প্রয়োজনে নকশা পরিবর্তন করে হলেও এমন প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে।

মোদ্দাকথা হলো, পরিবেশ রক্ষায় চট্টগ্রামের মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে। এটা খুব আশার কথা। সরকারি-বেসরকারিভাবে পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ আমাদের উৎসাহিত করছে। ১০০ বছরের বেশি সময় ধরে চট্টগ্রামের পরিবেশ ধ্বংস করারই প্রতিযোগিতা হয়েছে শুধু। ফলশ্রুতিতে কয়েকবছর আগে যেমন সিআরবি রক্ষার আন্দোলনে চট্টগ্রামের সব মানুষ যেভাবে এক হয়েছেন, ঠিক সেভাবেই শতবর্ষী গাছ ও পাহাড়ের উপর দৃষ্টিনন্দন দোতলা সড়ক রক্ষা করাও নগরবাসীর নিজেদের স্বার্থে জরুরী হয়ে পড়েছে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পচট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষনগরীর সৌন্দর্য্যসিআরবিসৌন্দর্য্যের রাণী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে বিষ প্রয়োগের অভিযোগ

পরবর্তী

চেন্নাইয়ের পরের ম্যাচে ‘অনিশ্চিত’ মোস্তাফিজ

পরবর্তী

চেন্নাইয়ের পরের ম্যাচে ‘অনিশ্চিত’ মোস্তাফিজ

ঈদে বাস্তব জীবনের ছবি নিয়ে আসছেন কাজী মারুফ

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version