বাংলাদেশ

যাত্রাবাড়ীতে অস্ত্রের আঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

নিহত পরীক্ষার্থীর হাতের ছবি, যাত্রাবাড়ীতে অস্ত্রের আঘাতে নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত এসএসসি পরীক্ষার্থীর হাতের ছবি, যাত্রাবাড়ীতে অস্ত্রের আঘাতে নিহতের ঘটনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে একজন এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছেন। ওই ঘটনায় গুরুতর আহত অবস্থায় সায়েম নামে আরেক কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত পরীক্ষার্থীর নাম তাজুল ইসলাম। তার বয়স ১৮ বছর। তবে ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু এখন পর্যন্ত জানা যায়নি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল আলম জানান, দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

বিষয়:ঢাকাযাত্রাবাড়ীরাজধানীশিক্ষার্থী নিহত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…