চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মোখা: স্থগিত হতে পারে এসএসসি পরীক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 11, মে 2023
শিক্ষা
A A
Advertisements

ঘূর্ণিঝড় মোখার কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (১১ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

এসএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকায় বোর্ডগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ট্রেজারী, থানা ও পরীক্ষা কেন্দ্রে রক্ষিত পরীক্ষা সংক্রান্ত সকল গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সাথে সংরক্ষণ করার জন্য বলা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলেন, আপাতত কেন্দ্র সচিবদের নির্দেশনা দিয়েছি, পরীক্ষা কেন্দ্রের মালামাল ভালোভাবে সংরক্ষণ করতে। আর ঘূর্ণিঝড়ের পরিস্থিতির ওপর পরীক্ষার বিষয়টি নির্ভর করছে। যদি দেখি পরিস্থিতি ভালো নয়, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেবো। পরিস্থিতি দেখে হয়তো স্থগিত করতে পারি।

তপন কুমার সরকার আরও বলেন, আমাদের বোর্ডভিত্তিক ভিন্ন ভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়। ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা স্থগিত করলে শুধু উপকূলীয় এলাকার বোর্ডের পরীক্ষা স্থগিত হবে। সারাদেশে স্থগিত করার দরকার হয়তো হবে না।

ট্যাগ: এসএসসিঘূর্ণিঝড়পরীক্ষাপ্রাকৃতিক দুর্যোগমোখাস্থগিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নগদ মেগা ক্যাম্পেইনে পাঁচ হাজারের বেশি পুরস্কার বিতরণ

পরবর্তী

মানবতাবিরোধী অপরাধ: বাঘারপাড়ার চার জনের রায় যেকোন দিন 

পরবর্তী

মানবতাবিরোধী অপরাধ: বাঘারপাড়ার চার জনের রায় যেকোন দিন 

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

সর্বশেষ

গ্র্যামিতে ইতিহাস গড়লেন দালাই লামা

ফেব্রুয়ারি 2, 2026

সাভারে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-পাকিস্তান সেমি বা ফাইনাল হলে কী হবে?

ফেব্রুয়ারি 2, 2026

১ হাজার ৮০০ ওমরা ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করল সৌদি আরব

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version