অন্যান্য

‘ব্রহ্মাস্ত্র’তে দেখা যাবে শাহরুখকে, নিশ্চিত করলেন মৌনি

শাহরুখ খান ও মৌনি সিনেমার প্রচারে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও মৌনি ব্রহ্মাস্ত্র সিনেমার প্রচারে অংশগ্রহণ করছেন, ছবি তে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘোষণার শুরু থেকেই জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে  অয়ন মুখার্জি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। আসন্ন ছবিটির ট্রেলার মুক্তির পর থেকেই ছবিটিতে অভিনীত চরিত্রগুলো নিয়ে দর্শকদের মাঝে আলাদা উম্মাদনা দেখা যাচ্ছে।

গুঞ্জন উঠে রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়ের পাশাপাশি শাহরুখ খানকেও দেখা  যাবে ‘ব্রহ্মাস্ত্র’এ। যদিও এই প্রসঙ্গে কোন কিছুই বলেননি পরিচালক। তবে অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো।

আসন্ন ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি মুক্তি পেতে বাকি আর মাত্র কয়েকটা দিন। ঠিক তার আগেই বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাতকারে মৌনি রায় জানান,  ‘ব্রহ্মাস্ত্র’ এ ক্যামিও (অতিথি) চরিত্রে দেখা যাবে শাহরুখ স্যারকে।

মৌনি আরও জানান, প্রাথমিক ভাবে  ‘ব্রহ্মাস্ত্র’তে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য তাকে ডাকা হয়েছিল। তবে পরবর্তীতে এটি দীর্ঘ ভূমিকায় পরিনত হয়ে তাকে খল চরিত্রের জন্য নির্ধারণ করা হয়।  ‘নাগিন’ খ্যাত অভিনেত্রীর মতে,  এটি তার অভিনীত  চ্যালেঞ্জিং ভূমিকাগুলির মধ্যে একটি।

জানা গেছে, গত ৮ বছর ধরে এই ছবির উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখার্জি। এই ছবির সেটেই বন্ধুত্ব, প্রেম অতঃপর বিয়ে রণবীর-আলিয়া জুটির।  হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষাতে আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে বিগ বাজেটের এই ছবিটি।

বিষয়:অমিতাভ বচ্চনঅয়ন মুখার্জিআলিয়া ভাটনাগার্জুনব্রহ্মাস্ত্রমৌনি রায়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…