বিনোদন

ঢাকা-কলকাতা দূরত্বেই কি জমছে অনিশ্চয়তা?

সম্পর্ক নিয়ে ধোঁয়াশা, সৃজিতকে নিয়ে যা বললেন মিথিলা

একজন নারী সাক্ষাৎকার দিচ্ছেন, পাশে অন্য দুই ব্যক্তি হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য একটি সাক্ষাৎকারের দৃশ্য যেখানে একজন নারী সাক্ষাৎকার দিচ্ছেন, অন্য দুই ব্যক্তি হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য প্রথমবার প্রকাশ করতে পডকাস্টে হাজির হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নামের সাথে ‘ডক্টর’ উপাধি যোগ হওয়ার পর প্রথমবার এমন আয়োজনে দেখা গেছে তাকে।

পরিচালক সৃজিত মুখার্জীকে বিয়ে করে নতুন জীবনের সূচনা করলেও, চর্চা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মিথিলার। একটা সময় এই দম্পতির সুখের সংসার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তবে এখন চিত্রটা পাল্টেছে।

সাম্প্রতিক কিছু কড়চায় শোনা যাচ্ছে, সৃজিত-মিথিলা আর একসাথে থাকছেন না। অন্যদিকে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠতা নিয়েও নানা আলোচনা চলছে। ফলে প্রশ্ন উঠছে— তাদের দাম্পত্য জীবনে কি ফাটল ধরেছে?

সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী মিথিলা। মিথিলার মন্তব্যগুলো গুঞ্জনের পালে আরও জোর হাওয়া দিয়েছে।

সৃজিত মুখার্জীর সঙ্গে তার দীর্ঘ দূরত্বের কারণ হিসিবে তিনি বলেন, ২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। কারণ আমার ভিসা নেই। সেও আসতে পারছে না কারণ তারও ভিসা নেই!

মিথিলার এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, সৃজিতের সঙ্গে তার সম্পর্ক কি সত্যিই তলানিতে? পডকাস্টে সরাসরি জানতে চাওয়া হয়, সৃজিত মুখার্জী এখনও তার স্বামী রয়েছেন কিনা। এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা তৈরি করে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’

‘তিনি এখন আপনার হাজবেন্ড?’ এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী জানান, “হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।”

২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন মিথিলা, আইরাকে কলকাতার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন তিনি।

বিষয়:অভিনয়আইরাআরআরকেপডকাস্টমিথিলামেয়ে
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…