জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২৭ আগস্ট। এ উপলক্ষে চ্যানেল আই প্রচার করবে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা। তারই ধারাবাহিকতায় থাকছে চ্যানেল আইয়ের বিশেষ তৃতীয়মাত্রা।
কবিকে নিয়ে বিশেষ তৃতীয়মাত্রা প্রচার হবে ২৭ আগস্ট রাত ১ টা এবং সকাল ৯টা ৪৫ মিনিটে, চ্যানেল আইতে। অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন ফরিদুর রেজা সাগর।
অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, কণ্ঠশিল্পী ফাতেমাতুজ জোহরা, নজরুল গবেষক ডা. শহিদুল ইসলাম খান। বিশেষ এই অনুষ্ঠানে অতিথিরা বলেছেন, নজরুল আমাদের জীবনে এখনো প্রাসঙ্গিক।








