অর্থনীতি

সয়াবিন তেলের লিটার এখন ১৯৯ টাকা

পেট্রোলিয়াম তেল বোতলসমূহ, খুচরা বিক্রেতা দোকানে প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খুচরা বিক্রেতা দোকানে পেট্রোলিয়াম তেল বোতলসমূহের ছবি, যা দৈনন্দিন ব্যবহারের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থায় চাপের কারণে আন্তর্জাতিক পর্যায়ে ভোজ্যতেলের উৎসমূল্য বেড়েছে, যার প্রভাব দেশীয় বাজারেও পড়েছে।

তিনি আরও বলেন, “সারা বিশ্বেই পণ্যের দাম বাড়ছে। আমরা আশা করি, ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিষয়টি গ্রহণ করবেন। এতে বাজারে সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।”

আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সরবরাহ শৃঙ্খলে চাপের প্রেক্ষাপটে দেশেও ভোজ্যতেলের দামে এ সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি।

বিষয়:খন্দকার আব্দুল মুক্তাদিরখাদ্যপণ্যবাজার পরিস্থিতিবাণিজ্য মন্ত্রণালয়বাণিজ্যমন্ত্রীবৈশ্বিক মূল্যবৃদ্ধি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…