ক্রিকেট

সৌম্যকে নিয়ে হাথুরু- ‘ক্লাস ইজ পার্মানেন্ট’

বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার ব্যাটিং করছেন, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার ব্যাটিং করছেন, মাঠে দর্শকরা দেখছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের মাটিতে টেস্ট সিরিজ সমতার পর নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে প্রথমবার জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ হারলেও অচলাবস্থা ভেঙেছে ওয়ানডে জয়খরায়। এবার সুযোগ টি-টুয়েন্টিতে ‘প্রথম’ জয় তোলার। বুধবার মিশনে নামবে বাংলাদেশ। আগেরদিন সংবাদমাধ্যমে টাইগার কোচ চণ্ডিকা হাথুরুসিংহে প্রশংসায় ভাসিয়েছেন নতুন রূপে ফেরা সৌম্য সরকারকে।

সৌম্যর সামর্থ্য সম্পর্কে হাথুরুসিংহে বলেছেন, ‘যেভাবে সে পারফর্ম করেছে, তাতে আমি বেশ খুশি এবং সবসময় জানতাম বিশ্ব ক্রিকেটে তার ভালো করার সামর্থ্য আছে। কারণ এরআগে যখন এখানে ছিলাম, সে দেখিয়েছিল কী করতে পারে। তারপর আমরা সবাই বলতে পারি, ক্লাস ইজ পার্মানেন্ট।’

‘আপনার মাথায় কী, কীভাবে ঘুরছে, তার উপর ফর্ম প্রভাব ফেলে বিভিন্নভাবে। নিজের দায়িত্ব সম্পর্কে যত স্পষ্ট ধারণা থাকবে, পরিবেশের সাথে যত খাপ খাওয়াতে পারবেন, তখন প্রতিটি খেলোয়াড় সেরাটা দিতে পারবে। সে এখন ভালো অবস্থায় আছে, সুতরাং টি-টুয়েন্টিতে ভালো না খেলার কারণ দেখি না।’

টাইগার হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের প্রিয় ছাত্র মনে করা হয় সৌম্য সরকারকে। বাঁহাতি ওপেনার কোথাও রান না করেই ফিরেছেন জাতীয় দলে। ফিরে পেয়েছেন পছন্দের ব্যাটিং পজিশনও। কোচের পছন্দেই যে সব হচ্ছে সেটি না বললেও চলছে। নিউজিল্যান্ড সফরে সুযোগ কাজে লাগিয়ে ১৬৯ রানের ইনিংস খেলে সৌম্য জানান দিয়েছেন কতটা সামর্থ্যবান।

বুধবার নেপিয়ারে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নামবে নাজমুল হোসেন শান্ত’র বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।

বিষয়:নিউজিল্যান্ডনেপিয়ারবাংলাদেশলিড স্পোর্টসশান্তসৌম্য
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…