চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের উজ্জীবিত করতে কণ্ঠ মেলালেন চার শিল্পী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ন ২৬, অক্টোবর ২০২১
বিনোদন
A A

টি-২০ ওয়ার্ল্ড কাপ সিরিজে থাকা বাংলাদেশ ক্রিকেট টিম টাইগারদের উৎসাহ দিয়ে তৈরি হলো বিশেষ গান। 

দেখার মতো মারো/ নিজের খাতায় যোগ করে নাও/ দু’চারটে রান আরও/ হাত খুলে মারো/ চার ছক্কা মারো/ মন খুলে মারো/ বাড়বে রান আরও/ যেন বাংলাদেশ জেতে আরও! এমন কথায় গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল।

শওকত আলী ইমনের সুর সংগীতে গানে কণ্ঠ দেন দুই প্রজন্মের চার তারকা শিল্পী বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন, দিলশাদ নাহার কণা ও টিনা রাসেল।

গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, ‘জুলফিকার রাসেল আমার অনেক পছন্দের একজন গীতিকবি। যদিও আমাদের কাজের সংখ্যা খুবই কম। তবে এই গানটিসহ যে ক’টি কাজ করেছি তার প্রত্যেকটি স্পেশাল।’

তিনি বলেন, এই গানটি লিরিক প্রধান। আর আমি ছাড়া যে তিন জন গেয়েছেন, তারাও অসাধারণ শিল্পী। কাজটা দারুণ হয়েছে। আমার বিশ্বাস, এই গানটির রেশ ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা এবং ক্রিকেটপ্রেমীরা আরও উজ্জীবিত হবেন।

এদিকে গানটির অন্যতম শিল্পী টিনা রাসেল বলেন, বিশ্বকাপ ক্রিকেট আসর নিয়ে এটি আমার প্রথম গান। সঙ্গে গুণী শিল্পীদের পেয়েছি। এটা আমার জন্য অসাধারণ একটি অভিজ্ঞতা। আমাদের বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।

Reneta

‌চার ছক্কা মারো:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গানটাইগারটি-২০টিনাটিনা রাসেলবাপ্পা মজুমদারশওকত আলী ইমন
শেয়ারTweetPin

সর্বশেষ

বল দখলে আধিপত্য রেখেও প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬

ইরানের কেশম দ্বীপে পানি শোধনাগারে হামলা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর কাছে ৪৩ ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে স্কুলে সাপ্তাহিক ছুটি বাড়ানোসহ ৮ পরিকল্পনা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলা একাডেমিতে ‘চিলেকোঠায় চিরকুট’এর আবৃত্তি আয়োজন

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT