বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরির অপচেষ্টায় ভারতীয় গণমাধ্যম

ভারতীয় গণমাধ্যমের অপপ্রচেষ্টা নিয়ে আলোচনা করছে ইয়ুনুস. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়ুনুসের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকারের ছবি, যেখানে তিনি ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা সংবাদ পরিবেশন করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারতীয় কিছু গণমাধ্যম, এই অভিযোগ তুলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর ফ্যাক্ট চেক বিভাগ।

ভারতের সাপ্তাহিক পত্রিকা দ্য অর্গানাইজারের একটি সংবাদের পরিপ্রেক্ষিতে এমন অভিযোগ তুলা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর ফ্যাক্ট চেক বলছে, এই প্রচারণার লক্ষ্য হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অপদস্থ করা এবং শেখ হাসিনাকে তাদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে তার স্বৈরাচারী শাসন পুনরায় চালু করার পথ প্রশস্ত করা।

দ্য অর্গানাইজারের সর্বশেষ মিথ্যা অভিযোগ হলো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোসের মধ্যে সাক্ষাৎটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি একটি চ্যালেঞ্জ ছিল।

এতে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তাদের দূতাবাস ভালো করেই জানে যে অধ্যাপক ইউনূস বিভিন্ন ধরনের মানুষের সাথে সাক্ষাৎ করেন, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ পর্যন্ত, এমনকি তাদের সাথেও যারা বাংলাদেশের সমালোচক।

বিষয়:উত্তেজনাবাংলাদেশভারতযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…