গোপালগঞ্জ

গোপালগঞ্জে কবর থেকে সাবেক ইউপি সদস্যের কঙ্কাল চুরি

গোপালগঞ্জে কবর থেকে সাবেক ইউপি সদস্যের কঙ্কাল চুরির চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থান থেকে সাবেক ইউপি সদস্যসহ দুইজনের কঙ্কাল চুরি হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতের যে কোন এক সময় কঙ্কাল চুরি হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. আবুল কালাম আজাদ।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর মৃত ব্যক্তিদের স্বজনরাসহ আশপাশের এলাকার শত শত মানুষ কবরস্থানে ছুটে গিয়ে ঘটনার সত্যতা জানতে ও দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীর বড় মেয়ে সালমা খানম সাংবাদিকদের জানান, ৯ মাস আগে আমার বাবা মারা যান। মারা যাওয়ার পরে পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি একজন ইউপি সদস্য ছিলেন। আজ বুধবার ভোরে খবর পাই কবরস্থান থেকে বাবার লাশ চুরি হয়েছে। তাৎক্ষণিক আমরা ছুটে এসে দেখতে পাই বাবার কবর খোঁড়া। পাশেই কাফনের কাপড়, শরীরের চামড়া ও চুল দাঁড়ি পড়ে আছে। হাড়গুলো চোরেরা নিয়ে গেছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। যেসকল মৃত ব্যক্তির লাশ চুরি হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বিষয়:কঙ্কালকঙ্কাল চুরিকবরস্থানগোপালগঞ্জচুরি
প্রতিবেদক

আসাদুজ্জামান বাবুল

গোপালগঞ্জ প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…