শাকিবের দুর্দান্ত বছর পার, দর্শকের উদ্দেশে যে আহ্বান

শাকিব খান একান্তে হাসিমুখে বসে আছেন, পেশাদার অভিনেতা হিসেবে তার সফলতা প্রকাশ. Channel i News – চ্যানেল আই নিউজ
কয়েক ঘণ্টা পর সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে বিদায় নেবে ২০২৪। আর বছরের এই শেষ দিনে দর্শকের কাছে কৃতজ্ঞা প্রকাশ করলেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। কারণ, চলতি বছরটা শাকিব খান তার ক্যারিয়ারে অন্যতম সেরা বছর হিসেবে পার করেছেন।
এ বছর শাকিবের রাজকুমার, তুফান, দরদ তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমা তিনটি বাংলাদেশের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও বাংলা সিনেমাকে প্রসারিত করেছে। সেই সঙ্গে মাল্টিপ্লেক্সগুলো দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। পাশাপাশি ‘তুফান’ সিনেমা গ্লোবালি ব্লকবাস্টার হয়।
প্রতিটি সিনেমা দর্শক পছন্দ করায় শাকিব খান তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে নিজের ফ্যান পেজে একটি পোস্ট দিয়েছেন।
শাকিব লিখেছেন, সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটি বছর শেষ হতে চললো। বরাবরের মতো এবারও আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেছেন, পরিবার-পরিজন, প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন, গল্পগুলোকে আপন করে নিয়েছেন – এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি। আপনাদের হাসি, কান্না, আবেগ-অনূভুতি এবং ভালোলাগার মুহূর্তুগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
নতুন বছরে ভালো সিনেমা করার প্রত্যাশা নিয়ে শাকিব বলেন, নতুন বছরে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করবো। চলুন, সবাই মিলে আমাদের সিনেমা এবং সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাই। বিশ্ব দরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করি।







