আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তে ৬ জনের মৃত্যু

উড়োজাহাজ দুর্ঘটনা তদন্তের জন্য সতর্কতা চিহ্ন, নিরাপত্তা নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়োজাহাজ দুর্ঘটনা তদন্তের জন্য সতর্কতা চিহ্ন, নিরাপত্তা নির্দেশনা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মুরিয়েটাতে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ৬ জন নিহত হয়েছে।

রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, উড়োজাহাজে থাকা ছয় যাত্রীর সবাই ঘটনাস্থলে মারা গেছেন। তাৎক্ষণিকভাবে যাত্রীদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সিএনএন জানায়, শনিবার (৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটে লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান দিয়েগোর প্রায় ৬৫ মাইল উত্তরে ফ্লাইটটি বিধ্বস্ত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং এফএএ ঘটনার তদন্ত করবে বলে জানা গেছে।

বিষয়:৬ জন নিহতউড়োজাহাজ বিধ্বস্তক্যালিফোর্নিয়ামার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…