চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারের ইতিহাসে নতুন মাইলফলক তৈরী করলো যে সিনেমা

চূড়ান্ত মনোনয়নে ইতিহাস তৈরী করলো ‘সিনার্স’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

অস্কারের ইতিহাসে নতুন মাইলফলক গড়ল রায়ান কুগলার পরিচালিত হরর চলচ্চিত্র ‘সিনার্স’। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে ছবিটি একাই পেয়েছে ১৬টি অস্কার মনোনয়ন, যা অস্কারের ইতিহাসে সর্বোচ্চ! এর আগে সর্বোচ্চ ১৪টি মনোনয়নের রেকর্ড ছিল ‘অল অ্যাবাউট ইভ’, ‘টাইটানিক’ ও ‘লা লা ল্যান্ড’-এর দখলে।

আগামী ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এবারের অস্কার অনুষ্ঠান।

হরর ঘরানার সিনেমা সাধারণত অস্কারে উপেক্ষিত থাকলেও সেই ধারণা ভেঙে দিয়েছে ‘সিনার্স’। জিম ক্রো যুগের দক্ষিণ যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে অভিনেতা মাইকেল বি. জর্ডান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। যমজ দুই ভাইয়ের গল্পে অতিপ্রাকৃত শক্তির মুখোমুখি হওয়ার রোমাঞ্চকর উপস্থাপনাই ছবিটির মূল আকর্ষণ।

সমালোচকদের মতে, সেরা চলচ্চিত্র বিভাগে ‘সিনার্স’ এখন অন্যতম ফেভারিট। পাশাপাশি ছবিটি মনোনয়ন পেয়েছে সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য, সেরা প্রধান অভিনেতা ও সেরা মৌলিক গানসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে।

এবার সেরা চলচ্চিত্র বিভাগে মোট ১০টি ছবি মনোনীত হয়েছে। ‘সিনার্স’-এর পাশাপাশি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। এর মধ্যে পারিবারিক গল্পভিত্তিক ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সম্প্রতি ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে বড় জয় পেয়েছে।

আলোচিত ‘সিনার্স’ এর একটি দৃশ্য

সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত অন্যান্য ছবিগুলো হলো—‘বুগোনিয়া’, ‘এফ১’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘দ্য সিক্রেট এজেন্ট’ ও ‘ট্রেন ড্রিমস’। মোট ২০১টি ছবি থেকে এগুলো বাছাই করা হয়েছে।

Reneta

মনোনয়নের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, যা পেয়েছে ১৩টি মনোনয়ন। ছবিটির পরিচালক পল থমাস অ্যান্ডারসন সেরা পরিচালকের মনোনয়নও পেয়েছেন।

সেরা পরিচালক বিভাগে রায়ান কুগলার ও পল থমাস অ্যান্ডারসনের পাশাপাশি মনোনীত হয়েছেন ক্লোয়ি ঝাও (হ্যামনেট), জশ সাফদি (মার্টি সুপ্রিম) ও জোয়াকিম ত্রিয়ার (সেন্টিমেন্টাল ভ্যালু)।

সেরা অভিনেতা (প্রধান চরিত্র) বিভাগে মনোনয়ন পেয়েছেন টিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও, ইথান হক, মাইকেল বি. জর্ডান ও ওয়াগনার মোরোয়া। আর সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন জেসি বাকলি, রোজ বার্ন, কেট হাডসন, রেনাতে রেইনসভে ও এমা স্টোন।

২৫ বছর পর অস্কারে নতুন বিভাগ

এবারের অস্কারে যুক্ত হয়েছে নতুন একটি বিভাগ- যেটার নাম ‘সেরা কাস্টিং’। গত ২৫ বছরে এটিই প্রথম নতুন বিভাগ। অভিনয়শিল্পী নির্বাচনের স্বীকৃতি দিতে চালু হওয়া এই বিভাগে পাঁচটি ছবি মনোনীত হয়েছে, যার মধ্যে রয়েছে ‘সিনার্স’।

অ্যানিমেশন বিভাগে আলোচনায় রয়েছে নেটফ্লিক্সের সংগীতধর্মী অ্যানিমেশন ‘কে-পপ ডেমন হান্টার্স’। ছবিটি সেরা অ্যানিমেটেড ফিল্ম ও জনপ্রিয় গান ‘গোল্ডেন’-এর জন্য সেরা মৌলিক গানের মনোনয়ন পেয়েছে। স্ট্রিমিংয়ে রেকর্ড ভিউয়ের পাশাপাশি সীমিত প্রেক্ষাগৃহ প্রদর্শনের মাধ্যমে এটি অস্কারের যোগ্যতা অর্জন করে।

আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে ব্রাজিল, ফ্রান্স, নরওয়ে, স্পেন ও তিউনিসিয়ার ছবি। সংক্ষিপ্ত তালিকায় ভারতের ‘হোমবাউন্ড’ থাকলেও চূড়ান্ত তালিকা থেকে সিনেমাটি বাদ পড়েছে।

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালক হিসেবে থাকছেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন। জানানো হয়েছে, ২০২৯ সাল পর্যন্ত অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচারিত হবে, এরপর এটি একচেটিয়াভাবে ইউটিউবে স্ট্রিমিং করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ‘সিনার্স’অস্কারঅস্কার ২০২৬ইথান হকওয়াগনার মোরোয়াওয়ান ব্যাটল আফটার অ্যানাদারচূড়ান্ত মনোনয়নটিমোথি শালামেমাইকেল বি. জর্ডানলিওনার্দো ডিক্যাপ্রিও
শেয়ারTweetPin

সর্বশেষ

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

লিটন-সাইফের ফিফটিতে আকবরের দুরন্তকে ৬ উইকেটে হারাল ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT