চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাক সরকার কী করেছিল আদনানের সঙ্গে? একদিন ফাঁস করবেন গায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ন ২৫, মে ২০২৫
অন্যান্য, বিনোদন
A A

এক সময় পাকিস্তানের নাগরিক ছিলেন তিনি। এখন আদ্যোপান্ত ভারতীয়। এমনকি পেহেলগাঁও কাণ্ড ও অপারেশন সিঁদুর-এর পরে ক্রমাগত ভারতের পক্ষ নিয়ে কথা বলেছেন তিনি। এবার নিজের কানে তেরঙা ‘ইন-ইয়ার মনিটর’ লাগিয়ে ছবি ভাগ করে নিলেন আদনান সামি।

মঞ্চে অনুষ্ঠানের সময়ে সঙ্গীতশিল্পীরা কানে এই যন্ত্রের ব্যবহার করেন। এই যন্ত্রের উপরে ভারতের পতাকার নকশা তৈরি করিয়েছেন গায়ক নিজেই। যারপরেই তার দিকে ধেয়ে এসেছে পাকিস্তান থেকে কটাক্ষ।

এই তেরঙা ‘ইন-ইয়ার মনিটর’ এর ছবি ভাগ করে নিয়ে গায়ক নিজের সমাজমাধ্যমে লেখেন, “আমেরিকা থেকে এই ইন-ইয়ার আনিয়েছি। এর আগে আরও এক জোড়া ছিল আমার কাছে। মঞ্চের অনুষ্ঠানের জন্য এটা দারুন। আমার অনুরোধেই ওরা ভারতের পতাকার নকশা করে দিয়েছে ইন-ইয়ারে।”

আদনান এই পোস্ট করতেই এক পাকিস্তানি নিন্দুক খোঁচা দিয়ে বলেন, “আপনি খুব বোকা। এই সব করে আপনি ভারত-প্রেম দেখাতে চাইছেন! হাস্যকর।” পাল্টা জবাব দিয়েছেন আদনানও। তিনি লিখেছেন, “আমি অন্তত নিজের দেশের প্রতি ভালবাসা ও আবেগ প্রকাশ করছি, যা সমস্ত স্বাভাবিক নাগরিক করে থাকেন। কিন্তু অন্য দিকে আপনাদের তো সেনাবাহিনীর প্রতি আনুগত্য করা ছাড়া আর কোন রাস্তাই নেই। সারা জীবন ওদের চাবুক খাওয়া ছাড়া আর কোন কাজ নেই।”

জন্মসূত্রে পাকিস্তানি হলেও আদনান ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে ভারতের হয়েই সরব হয়েছেন তিনি। কিন্তু কেন পাকিস্তানকে ত্যাগ করেছিলেন আদনান? পাকিস্তান ছেড়ে আসার প্রসঙ্গে আদনান ২০২২ সালের সমাজমাধ্যমে লিখেছিলেন, “আমার পাকিস্তান সরকারকে নিয়ে সমস্যা রয়েছে। যারা আমাকে চেনেন, তারা জানবেন, এই সরকার আমার সঙ্গে কী করেছে! পাকিস্তান ছেড়ে আসার এটাই সবচেয়ে বড় কারণ।”

কিন্তু পাক সরকার ঠিক কী করেছিল আদনানের সঙ্গে? গায়ক লিখেছিলেন, “এক দিন আমি সব ফাঁস করে দেব। জানিয়ে দেব, ওরা আমার সঙ্গে কী কী করেছে। অধিকাংশ মানুষই তা জানে না। সাধারণ মানুষ শুনলে চমকে যাবে। বহু বছর আমি নীরব থেকেছি। কিন্তু সঠিক সময়ে আমি ঠিক বলে দেব।

Jui  Banner Campaign
ট্যাগ: ‘ইন-ইয়ার মনিটর’আদনান সামিতেরঙাপাকিস্তানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT