বিনোদন

প্রথমবার শর্টফিল্ম ‘ধূসরযাত্রা’র প্রদর্শনী

প্রথমবার শর্টফিল্ম ‘ধূসরযাত্রা’ এর প্রদর্শনী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার শর্টফিল্ম ‘ধূসরযাত্রা’ এর প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার সন্ধ্যায় পাঁচালী ফিল্মস্ এর ব্যানারে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রথমবারের মতো প্রদর্শিত হবে মাস্‌উদ সুমন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র ‘ধূসরযাত্রা’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানিয়েছে, একাডেমির সহযোগিতায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ‘ধূসরযাত্রা’। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্র নির্মাতা ফরিদুর রহমান ও আবু সাইয়ীদ এবং বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।

প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর শেষ গোসল না হওয়ায়, সোবহান ভালোবাসার টানে মৃত্যু ভয়কে উপেক্ষা করে পঁচিশ বছর ধরে শেষ গোসলের কাজটি করে চলেছেন। তিনি চেয়েছেন একটি মানুষেরও শেষ যাত্রা যেন তার স্ত্রীর মতো না হয়। যেন আর কাউকে আজীবন এমন যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে না হয়। কিন্তু নিয়তির কাছে মানুষ কি অসহায়! মহামারিতে মৃত্যুর পর তার প্রিয়তমা স্ত্রীর মতো একইভাবে নিয়তির কাছে সমর্পিত হতে হলো সোবহানকে। প্রিয়তমা স্ত্রীর প্রতি সোবহানের এক ব্যতিক্রমধর্মী ভালোবাসা ও সমাজের মানুষের প্রতি তার এক নীরব প্রতিবাদ ফুটিয়ে তোলা হয় এই স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্রে।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আমিনুর রহমান মুকুল। এছাড়াও আরও অভিনয় করেন মোহাম্মদ বারী, স্বদেশ রঞ্জন, রিয়া চৌধুরী, জুলফিকার আলী, আবু বকর বক্সী সহ অনেকে।

বিষয়:মোহাম্মদ বারীলিড বিনোদনশর্টফিল্মশিল্পকলাসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…