চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সল্টলেক সিটিতে গির্জার সামনে গুলিবর্ষণ, নিহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 08, জানুয়ারি 2026
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের রাজধানী সল্টলেক সিটিতে একটি গির্জার বাইরে পার্কিং লটে গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ‘চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস’ (মরমন গির্জা) প্রাঙ্গণে একটি স্মরণসভা বা অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে এই ঘটনা ঘটে। গির্জার বাইরের পার্কিং লটে কোনো একটি বিষয় নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয় এবং নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এই হামলায় অন্তত আটজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন এবং তিনজনের অবস্থা গুরুতর। আহত অন্যদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ঘটনার সময় স্মরণসভায় অংশ নেওয়া মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। হামলাকারীদের ধরতে পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্তে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবে প্রাথমিক তদন্তে এটি কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা ছিল এমন কোনো আলামত পাওয়া যায়নি। কীভাবে ঝগড়ার সূত্রপাত হয়েছিল এবং কতজন ব্যক্তি গুলিবর্ষণে জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজনদের শনাক্তে ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে।সন্দেহভাজনদের শনাক্তে ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে।

ঘটনার নিন্দা জানিয়ে ‘চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস’-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উপাসনালয়ের মতো পবিত্র স্থানে সহিংসতার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছে।

ট্যাগ: গুলিবর্ষণসল্টলেক সিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত আছে, নির্বাচন যথাসময়ে হবে: সালাহউদ্দিন আহমেদ

পরবর্তী

তেল ছাড়াও যেসব মূল্যবান সম্পদ আছে ভেনেজুয়েলায়

পরবর্তী

তেল ছাড়াও যেসব মূল্যবান সম্পদ আছে ভেনেজুয়েলায়

অনিশ্চয়তার মুখে বিজয়ের শেষ সিনেমার মুক্তি!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মোংলা বন্দরে ৫৭ হাজার ৫০০ টন মার্কিন গম খালাস শুরু

ফেব্রুয়ারি 2, 2026

এলপিজি’র দাম নিয়ে সিদ্ধান্ত বিকালে

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ফেব্রুয়ারি 2, 2026

টানা দুই মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে

ফেব্রুয়ারি 2, 2026

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version