জনপদ

সুন্দরবনের শিপসা নদীতে জাহাজডুবি

শিপসা নদীতে ডুবে থাকা একটি বড় জাহাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিপসা নদীতে একটি বড় জাহাজ ডুবে গেছে, চারপাশে পানি ও আকাশ দেখা যাচ্ছে, উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুন্দরবনের শিপসা নদীতে ১ হাজার ৪২২ টন ফ্লাইএ্যাশ বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

শুক্রবার বাগেরহাট জেলার সুন্দরবনের শিপসা নদীতে এমভি গায়েহেরা-৪ নামক ১ হাজার ৪২২ টন ফ্লাইএ্যাশ বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে যায়।

ওই লাইটার জাহাজটি তলা ফেটে নদীতে ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে নলিয়ান নৌ-থানা পুলিশ।

নলিয়ান নৌ-থানার পুলিশ পরিদর্শক তারক চন্দ্র নাথ বলেন, জাহাজটি শিপসা নদীর নলিয়ান এলাকায় ডুবোচরে আটকা পড়ে। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল সেখানে গিয়ে নাবিকদের উদ্ধার করে। শিপসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

ডুবে যাওয়া লাইটার জাহাজটি ভারতের ভজভজ এলাকা থেকে ১ হাজার ৪২২ টন ফ্লাইএ্যাশ (সিমেন্টর কাঁচামাল) বোঝাই করে বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল।

বিষয়:জাহাজ ডুবিসুন্দরবন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…