বিনোদন

শুটিং সেটে আহত ‘বেলা শেষে’ নির্মাতা

নির্মাতা আহত অবস্থায় শুটিং সেটে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং সেটে আহত নির্মাতা বসে আছেন, পেছনে কাঠের দেয়াল ও কালো পর্দা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাসপাতালে ভর্তি হয়েছেন ‘বেলা শেষে’ খ্যাত পরিচালক শিবপ্রসাদ মুখার্জি। বৃহস্পতিবার (৪ এপ্রিল)  ‘বহুরূপী’ সিনেমার শুটিং সেটে কোমরে গুরুতর আঘাত পান এই নির্মাতা।

ভারতীয় গণমাধ্যম বলছে, গত কয়েক দিন ধরে ব্যারাকপুরে সিনেমাটির শুটিং চলছে। গতকাল ফ্লোরে শিবপ্রসাদ ও আবীর শুটিং করছিলেন। থ্রিলার ঘরানার সিনেমাটিতে একাধিক অ্যাকশন দৃশ্য এবং স্টান্ট রয়েছে। শিবপ্রসাদের সঙ্গে অন্য একজন অভিনেতার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল। তখনই সহঅভিনেতার ধাক্কায় কোমরে গুরুতর চোট পান শিবপ্রসাদ।

সিনেমাটির ইউনিটের একটি সূত্রের বরাতে জানা যায়, ‘পরিচালককে আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে বাকি অভিনেতাদের নিয়ে সিনেমাটির শুটিং চলছে।’

‘বহুরূপী’ সিনেমা যৌথভাবে নির্মাণ করছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জি। কলকাতার আগে বোলপুরে সিনেমাটির বড় অংশের শুটিং শেষ করেছেন তারা। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবীর চ্যাটার্জি ও ঋতাভরী চক্রবর্তী। সিনেমাটি আগামী পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। –এই সময়

বিষয়:আবীর চ্যাটার্জিআহতঋতাভরী চক্রবর্তীনন্দিতা রায়নির্মাতাবহুরূপী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…