জনপদ

প্রতিমন্ত্রী হয়ে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ

প্রতিমন্ত্রী হয়ে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন।

তার এই পদত্যাগের পর সিনিয়র সহ-সভাপতি এস এম তাজুল ইসলামকে শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

রিজভী জানান, মীর শাহে আলম স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মনোযোগ দিতে এবং সংসদ ও মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালন করতে এই পদত্যাগ করেছেন।

বিষয়:এস এম তাজুল ইসলামমীর শাহে আলমশিবগঞ্জ উপজেলা বিএনপি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…