বাংলাদেশ

টানা চতুর্থবার মার্কিন সিনেটর পদে বাংলাদেশি বংশোদ্ভূত এম. রহমান

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সিনেটর এম. রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা চতুর্থবার মার্কিন সিনেটর পদে বাংলাদেশি বংশোদ্ভূত এম. রহমানের ছবি, বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশি বংশোদ্ভূত ৬৩ বছর বয়সী শেখ এম. রহমান টানা চতুর্থবার মার্কিন সিনেটর নির্বাচিত হয়েছেন। কিশোরগঞ্জের বাজিতপুরের সন্তান শেখ রহমান জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে ডেমোক্রেট দলের পক্ষে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

এবার তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী লিসা ব্যাবেজের চেয়ে ৭০ শতাংশ বেশি ভোট পেয়েছেন।

এর আগে একই নির্বাচনী এলাকা থেকে তিনবার সিনেটর নির্বাচিত হন শেখ রহমান। তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান ও প্রথম মুসলিম, যিনি জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হন।

শেখ রহমান কিশোরগঞ্জ জেলার জন্ম বাজিতপুরের বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের সন্তান। ১৯৮১ সালে তিনি যুক্তরাষ্ট্র যান। জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন শেখ রহমান।

৩ ভাই এবং ৪ বোনের মধ্যে তিনি মেজো। তার ভাই শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক।

শেখ রহমানের বিজয়ে জর্জিয়ায় প্রবাসী বাংলাদেশি এবং তার জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরের মানুষ আনন্দে ভাসছেন।

বিষয়:কিশোরগঞ্জনির্বাচিতমার্কিন সিনেটর
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…