চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিব আইডল, ব্যাটিং ভালো লাগে মাহমুদউল্লাহর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 20, মে 2024
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

ঘরের মাঠে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অভিষেক শেখ মেহেদী হাসানের। এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে গেছেন ২৯ বর্ষী অফস্পিন অলরাউন্ডার। জাতীয় দলে নিয়মিত সতীর্থ হিসেবে পান দুই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে। যার মধ্যে বিশ্বসেরা সাকিবকে আদর্শ মানেন মেহদী, আর ফিনিশার হিসেবে পছন্দ করেন মাহমুদউল্লাহর ব্যাটিং।

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন নিজেদের কথা। সোমবার প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন শেখ মেহেদী।

২০২১ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেললেও ২০২২ সালে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন মেহেদী। ২০২৩ সালে আবারও ফেরেন। একবছর পর জাতীয় দলে ফেরাটা চ্যালেঞ্জিং ছিল। বলেছেন, ‘জাতীয় দলের খেলোয়াড় হিসেবে আমরা যারা সারাবছর কষ্ট করি, আর সামনে যদি একটা বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট থাকে, ওইটা নিয়ে একজন খেলোয়াড়ের মধ্যে আসলে উত্তেজনা কাজ করে। বিশ্বকাপ দলের সঙ্গে যুক্ত থাকাটা একটি গৌরবের বিষয়। যা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।’

‘দল থেকে বাদ পড়ার বিষয়টি আসলে সকল খেলোয়াড়ের জন্যই খারাপ লাগার একটি বিষয়। আমার ক্ষেত্রেও একইরকম ছিল, তবে দলে ফেরাটা অনেকবেশি চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আবারও ফিরতে পেরেছি।’

জাতীয় দল সতীর্থ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে আদর্শ মানেন মেহেদী, তবে ব্যাটিং ভালো আগে অভিজ্ঞ মাহমুদউল্লাহর।

‘সত্যি বলতে ছোট সময় থেকে যখন ক্রিকেট বুঝি, সাকিব ভাইয়ের খেলা দেখতে আমার খুব ভালো লাগত। আর নিজেকে সাত-আটে ব্যাটিং করার জন্য যখন তৈরি করছিলাম, তখন রিয়াদ ভাইয়ের ব্যাটিংটা আমার খুব ভালো লাগত। একজন ফিনিশার হিসেবে। বিষয়টা এমনই। বলতে পারেন সাকিব ভাই আমার আইডল, রিয়াদ ভাইয়ের ব্যাটিং আমার খুব ভালো লাগে।’

ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে মেহেদী বলেছেন, ‘বয়সের দিক থেকে রিয়াদ ভাই সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়। রিয়াদ ভাইয়ের সাথে আমরা খুবই বন্ধুত্ব সম্পর্ক নিয়ে মিশে থাকি। তিনিও আমাদের সঙ্গে মজা-ঠাট্টা করেন। এটাই আমাদের ড্রেসিংরুমের মূল পরিবেশ। এখানে সিনিয়র-জুনিয়র বলতে আলাদা কিছু নেই, সবাই সবার সঙ্গে মজা করে সময় কাটায়। আর কাজের সময় খুবই সিরিয়াস থাকি।’

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজবিসিবিমাহমুদউল্লাহযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসশেখ মেহেদীসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাটা মটরস বাংলাদেশে উদ্বোধন করলো `টাটা যোদ্ধা’

পরবর্তী

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরবর্তী

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

সর্বশেষ

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version