রাজনীতি

‘পাঠ্যপুস্তকে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম’

শেখ হাসিনা বইয়ের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা একটি বইয়ের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, পেছনে বইয়ের শেলফ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২৪- এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।

শেখ হাসিনা নামের সঙ্গে গণহত্যাকারীর যোগের অভিযোগের প্রতিবাদে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই পোস্টের সাথেই তিনি একটি ফটো কার্ড শেয়ার করেন। যেখানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সাথে ফটোকার্ডে লেখা রয়েছে- বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম।

বিষয়:আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াগণহত্যাকারীশেখ হাসিনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…