বাংলাদেশ

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সহ অন্যান্য নেতারা একসঙ্গে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সহ অন্যান্য নেতারা একসঙ্গে উপস্থিত, বাংলাদেশের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তার সাথে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেছেন। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর শপথ গ্রহণের মঞ্চে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিদেশী নেতারা একে একে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন।

রোববার (৯ জুন) সন্ধ্যার পর মোদির শপথ গ্রহণ শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ভারতের প্রধানমন্ত্রীর কাছে গেলে মোদি শেখ হাসিনার দিকে হাত বাড়িয়ে দেন এবং তারা হ্যান্ডশেক করেন।

সংক্ষিপ্ত সাক্ষাতে দুই নেতা একে অপরের খোঁজ খবর নেন। এরপর মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাথে করে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে যান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বিদেশি নেতা হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতি দেখা গেছে।

মোদি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজ বিকেলে তিনি ঢাকার উদ্দেশে ভারতের রাজধানী ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

বিষয়:ভারত-বাংলাদেশমোদির শপথ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…