ক্রিকেট

ভরসা রাখছেন বাংলাদেশ অধিনায়ক

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, একজন হাতে ব্যাট ও অন্যজন হেলমেট পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, একজন হাতে ব্যাট ও অন্যজন হেলমেট পরছেন, ভরসা রাখছেন বাংলাদেশ অধিনায়ক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তান সিরিজে দুটি ম্যাচেই টাইগার টপঅর্ডার ব্যাটাররা প্রত্যাশা মতো আলো ছড়াতে পারেননি। তারপরও তাদের উপর আস্থা রাখছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের মতে, ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তনের প্রয়োজন দেখছেন না তিনি।

বৃহস্পতিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় গড়াবে লড়াই। আগেরদিন টপঅর্ডারে আস্থার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

‘আমরা তো একটা ভালো সিরিজ শেষ করে আসলাম। মনে হয় যে, আমাদের যে লাইনআপটা আছে খুব ভালো অবস্থানেই আছে। টপঅর্ডাররা রান করেনি? সাদমান একটা ভালো ইনিংস খেলেছে। জাকিরের একটা ছোট ভালো ইনিংস ছিল। যে যার যার জায়গায় ব্যাটিং করছে। আমার মনে হয় মুশফিক ভাই অনেকদিন ওই জায়গায় ব্যাটিং করছে, ভালো করছে। লিটন, মিরাজ ভালো করছে। খুব বেশি একটা বদল করার প্রয়োজন আমার কাছে মনে হয় না আছে। কারণ, উপরে যে চারটা ব্যাটার আছে তারা ওখানের জন্য ক্যাপাবল, ভালো করার।’

বিষয়:চেন্নাই টেস্টবাংলাদেশ-ভারতলিড স্পোর্টসশান্ত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…