ক্রিকেট

এবার দল থেকেই বাদ পড়লেন শানাকা

শানাকা দলের বাইরে থাকলেও মাঠে মনোযোগী ব্যাটসম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

শানাকা দলের বাইরে থাকলেও মাঠে মনোযোগী ব্যাটসম্যান, বাংলাদেশ ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এ সিরিজে বাদ পড়েছেন দলটির সাবেক অধিনায়ক দাসুন শানাকা। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দলে থাকলেও  ফর্মহীনতার জন্য নির্বাচকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

মিডল অর্ডারের আক্রমণাত্মক ব্যাটার নুওয়ানিদু ফের্নান্দো এবং লেগ স্পিনার জেফরি ভ্যানডার্সিও দল থেকে বাদ পড়েছেন। তাদের পরিবর্তে দলে আসছেন অলরাউন্ডার চামিকা করুণারত্নে এবং ওপেনার শেভন ড্যানিয়েল।

শানাকার দল থেকে বাদ পড়া অনুমিত ছিল। গত এক বছর ৩২ বর্ষী অলরাউন্ডারের সময়টা ভালো যায়নি। ২১ ইনিংস খেলে একটি ফিফটি পেলেও কোনো সেঞ্চুরির দেখা পাননি। ২০২৩ সালে তার গড় রান ছিল ১২.২৫ করে। জিম্বাবুয়ে সিরিজের আগে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিলেও ছিলেন সেরা একাদশে। প্রথম দুই ম্যাচে ৭ এবং ৮ রান করায় শেষ ওয়ানডেতে তাকে বসিয়ে রাখা হয়।

শানাকার পরিবর্তে দলে আসা করুণারত্নে অক্টোবর-নভেম্বরে সবশেষ ওয়ানডে খেলেছেন। ফের্নান্দো এবং ভ্যানডার্সিও ভালো ফর্মে নেই। ফের্নান্দো জিম্বাবুয়ে সিরিজের কোনো ম্যাচ খেলতে পারেননি।

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে একাদশ:
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফের্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরচ্চিগে, শেভন ড্যানিয়েল, জানিথ লিয়াঙ্গা, চামিকা করুণারত্নে, মাহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, দুশমন্থ চামিরা, দুনিথ ওয়েল্লাগে, প্রমোদ মাদুশান, আকিলা ধনঞ্জয়া এবং ওয়ানিদু হাসারাঙ্গা।

বিষয়:আফগানিস্তানকরুণারত্নেকুশলজিম্বাবুয়েভ্যানডার্সিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…