চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে হ্যাটট্রিক নিজেও চাইবেন না সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2022
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

‘মাঠে নামলেই নতুন কোনো রেকর্ড গড়ে ফেলেন সাকিব আল হাসান!’— এমন কথার সামনে আরেকবার দাঁড়িয়ে বাংলাদেশের টি-টুয়েন্টি ও টেস্ট অধিনায়ক। টি-টুয়েন্টিতে টানা তিন ইনিংসে গোল্ডেন শূন্য রানের সামনে তিনি। সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পরের ম্যাচে ব্যাটিংয়ে শূন্য করলে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি হয়ে যাবে তার।

জাতীয় দলের হয়ে আমিরাতে টি-টুয়েন্টি সিরিজ না খেলে সিপিএল খেলছেন টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়ক। তাবরিজ শামসির বদলি হিসেবে খেলা সাকিবের শুরুটা ভালো হয়নি। নিজের প্রথম ম্যাচে জ্যামাইকা তালাহওয়াসের বিপক্ষে শূন্য রানে ফিরেছিলেন।

বৃহস্পতিবার সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষেও সাকিবের ব্যাট জ্বলে ওঠেনি। প্রথম ম্যাচের মতো এদিনও গোল্ডেন ডাক পেয়েছেন। প্রথম ম্যাচে এক উইকেট পাওয়ার পর এদিন দুটি উইকেট নেন সাকিব। কিন্তু ব্যাটিংয়ে একেবারেই সুবিচার করতে পারছেন না নামের।

পরপর দুই ম্যাচে রান না পাওয়া ব্যাটারদের তালিকা টি-টুয়েন্টি ক্রিকেটে অনেক লম্বা। জাতীয় দলের হয়ে টানা তিন আন্তর্জাতিক ম্যাচে গোল্ডেন ডাক পেয়েছেন এমন খেলোয়াড়ও আছেন ৭ জন। আন্তর্জাতিক টি-টুয়েন্টি না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেই লজ্জার রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব।

শনিবার প্রভিডেন্সে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে সাকিবের দল।

ট্যাগ: গায়না অ্যামাজন ওয়ারিয়র্সলিড স্পোর্টসশামসিসাকিবসিপিএল-২০২২
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোহলিকে ছাড়িয়ে যেখানে শীর্ষে বাবর

পরবর্তী

যেসব কারণে অবশ্যই ‘বিউটি সার্কাস’ দেখা উচিত

পরবর্তী

যেসব কারণে অবশ্যই ‘বিউটি সার্কাস’ দেখা উচিত

আরআরএফ’র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

সর্বশেষ

ভারত ম্যাচ বর্জন: নীরবতা ভাঙলেন পাকিস্তান অধিনায়ক সালমান

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

ফেব্রুয়ারি 2, 2026

নারী হেনস্তার প্রতিবাদ করায় আমার পেছনে লেগেছে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি 2, 2026

ভোলায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি 2, 2026

শেখ হাসিনা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version