ক্রিকেট

দুই সেশন কেন বোলিং করেননি সাকিব

সাকিব আল হাসান ও অন্য ক্রিকেটার মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে সাকিব আল হাসান ও অন্য ক্রিকেটাররা মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

একে একে বোলার পরিবর্তন করলেন সাকিব আল হাসান। কিন্তু বাংলাদেশ অধিনায়ক নিজে বল হাতে নিলেন না প্রথম দুই সেশনেও। তৃতীয় সেশনে এসে করলেন মাত্র তিন ওভার। বল হাতে নেন বড্ড দেরিতে, আয়ারল্যান্ড ইনিংসের ৬৬তম ওভারে।
আইরিশদের বিপক্ষে বাংলাদেশ একাদশ সাজিয়েছে ছয় বোলার নিয়ে। তিন পেসারের পাশাপাশি তিন স্পিনার। সাকিব দেরিতে বোলিংয়ে এলেও সফরকারীদের উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। ২১৪ রানে প্রতিপক্ষকে গুটিয়ে ফেলার পেছনে বড় অবদান তাইজুল ইসলামের। এ বাঁহাতি স্পিনার ৫৮ রানে নেন ৫ উইকেট।
মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন সেরা পারফর্মার তাইজুল। সাকিবের বোলিংয়ে না আসার পেছনে যৌক্তিক কারণ জানাতে করতে পারেননি তিনি।

 

‘তেমন কোনো কারণ আমাদেরকে বলেননি সাকিব। হয়তো আমাদেরকে দিয়েই উনার করানোর ইচ্ছে ছিল, হয়তো বা আমরা বেশি সমস্যা পড়লে উনি আসতেন।’

বোলিংয়ে না এলেও অন্য স্পিনারদের পরামর্শ দিয়ে সাকিব সহায়তা করেছেন বলে জানালেন তাইজুল, ‘অধিনায়ক তো সবসময়ই অবশ্যই দলের ভালো চাইবেন। যদি ভুল কিছু হয়, অবশ্যই পরামর্শ দেবেন। মাঠের পরিস্থিতি অনেক ভালো বোঝেন উনি। যখন যেটা শেয়ার করা দরকার, তা করছিলেন। আর আমাদের ওপর আত্মবিশ্বাস ছিল বলেই উনি আমাদেরকে দিয়ে বোলিং করিয়েছেন।’

বিষয়:তাইজুল ইসলামবাংলাদেশ-আয়ারল্যান্ডমিরপুর টেস্টলিড স্পোর্টসসাকিব আল হাসান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…