চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাই-যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফিরলেন শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2023
বিনোদন
A A
Advertisements

একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ১৪ জানুয়ারি দুবাই গিয়েছিলেন শাকিব খান। তাকে পেয়ে মধ্যপ্রাচ্যের বাঙালিরা আনন্দে মেতে ওঠে। সেখান থেকে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে।

দুই সপ্তাহ দুবাই-যুক্তরাষ্ট্রে অবস্থান করে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পা রেখেছেন জনপ্রিয় এই চিত্রতারকা।

ঢাকায় ফেরার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে শাকিব খানের ইনস্টাগ্রাম পোস্টে। বিকেলে একটি পোস্ট দিয়ে তিনি ঢাকা বাংলাদেশ চেকইন দিয়েছেন। লিখেছেন, কামিং ব্যাক হোম।

এর আগে ২০২১ সালে নভেম্বরে শাকিব খান যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। দেশে ফিরেছেন নয়মাস পর। তাই এবারও শাকিব যুক্তরাষ্ট্রে যাওয়ায় তার ভক্তরা সন্দিহান ছিলেন, কবে ফিরবেন প্রিয় তারকা! তবে সব আশঙ্কা দূর করে নিশ্চিত হওয়া গেছে দুসপ্তাহের মধ্যে বৃহস্পতিবার এই সুপারস্টার দেশে ফিরলেন।

শাকিব খান অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘আগুন’ এবং ‘অন্তরাত্মা’ তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এরমধ্যে লিডার ও আগুন ছবি আসন্ন ঈদে মুক্তি পাবে এটা নিশ্চিত হওয়া গেছে। নতুন ছবি হিসেবে আগামীতে তিনি শুরু করবেন নিজের প্রযোজিত ছবি ‘মায়া’ ও ‘শের খান’ নামে দুটি ছবি।

গেল রোজার ঈদ থেকে শাকিব খানের কোনো ছবি মুক্তি পাচ্ছে না। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, তিনি নিশ্চয় দাপটের সঙ্গেই ফিরবেন!

এ বিষয়ে নিজেও আশাবাদী শাকিব। চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানুয়ারির শুরুতে তার দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, আমি আমার সকল দর্শকদের উদ্দেশে বলতে চাই, তোমরা কেউ নিরাশ হইও না; যখন ফিরবো, আমার মতো করেই ফিরবো।

ট্যাগ: অন্তরাত্মাআগুনমায়াযুক্তরাষ্ট্রলিড বিনোদনলিডার আমিই বাংলাদেশশাকিব খানশের খানসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনগণের জন্য কাজ করলে কেউ কিছুই করতে পারবে না: প্রধানমন্ত্রী

পরবর্তী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর নেতা মজিদ গ্রেপ্তার

পরবর্তী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর নেতা মজিদ গ্রেপ্তার

এক পেনাল্টিতে ‘তিন শটেও’ গোল আনতে পারেননি এমবাপে

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version