ক্রিকেট

বড় দিনের শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন সাকিব

সাকিব আল হাসান বড় দিনের শুভেচ্ছা জানিয়ে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার, তিনি বড় দিনের শুভেচ্ছা জানিয়ে ছবি তুলেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রতি বছর ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে ধুমধাম করে পালিত হয় যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন বা ক্রিসমাস। খ্রিস্টানদের বড় দিন উপলক্ষ্যে বার্তা দিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ওই বার্তায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় মারা যাওয়া এবং দুর্বিষহ জীবনে ঢোকা শিশুদের কথা স্মরণ করা হয়েছে।

শিশুদের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ার আহ্বান জানানো সাকিব পোস্টে সবার থেকে দায়িত্বশীল আচরণের আশা করেছেন। সেখানে এ অলরাউন্ডার শিশুরা রাজনীতি বোঝে না সাধারণ মানুষকে সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন। বড় দিন নিয়ে সাকিব আল হাসানের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টটি হুবহু তুলে ধরা হল।

রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু,
টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু,
সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে!
এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়—
সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।
লক্ষ্মীপুরের শিশু আয়শা,
মাগুরার ধর্ষিত শিশু আছিয়াকে আমরা হারিয়েছি!
ওরা কেউ রাজনীতি বোঝে না,
ধর্ম বোঝে না—
তবুও ওদের জীবন দিতে হয়েছে!
শিশুদের জন্য,
শিশুদের ভবিষ্যতের জন্য,
মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য—
সর্বোপরি
শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য—আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি?
ভালো থেকো, সুস্থ থেকো—
আগামী গড়বার কারিগর,
আমাদের আগামী প্রজন্ম।
সবাইকে বড় দিনের শুভেচ্ছা

বিষয়:আছিয়াগোপালগঞ্জবড় দিনবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…