ক্রিকেট

‘সে শাহিন, ওয়াসিম নয়’

পাকিস্তানের ক্রিকেটার ও সাংবাদিক ICC ক্রিকেট বিশ্বকাপ ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ক্রিকেটার ও একজন সাংবাদিক ICC ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সময় ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে ভারত। ম্যাচে ভারতের বিপক্ষে উইকেট নিলেও তেমন প্রভাব রাখতে পারেননি দলের গুরুত্বপূর্ণ পেসার শাহিন শাহ আফ্রিদী। ম্যাচের ধারাভাষ্যের সময় ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন,  আফ্রিদীকে নিয়ে হইচই করার মত কিছুই নেই।

ভারতের সাবেক এ অলরাউন্ডার বলেন, ‘শাহিন ওয়াসিম আকরাম নয়। সে একজন ভালো বোলার, কিন্তু তাকে নিয়ে এত হইচই করার কিছু নেই। যদি একজন খেলোয়াড় স্বাভাবিকভাবে ভালো খেলোয়াড় হয়, আমরা আমাদের প্রশংসাকে সেই পর্যন্ত সীমাবদ্ধ রাখবো যে, সে ভালো খেলোয়াড়। শাহিন এখনও তেমন বড় খেলোয়াড় হয়ে পারেনি, আমাদের সেটা স্বীকার করতে হবে।’

ভারতের বিপক্ষে ওই ম্যাচে ৬ ওভার বল করেছেন শাহিন আফ্রিদী। কোনো মেডেন না পেলেও ৩৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। ম্যাচে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় ভারত।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়াসিমপাকিস্তানভারতরবি শাস্ত্রী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…