বিনোদন

দেশী পণ্য ব্যবহারের আহ্বান ফারিয়ার

শবনম ফারিয়া হাসিমুখে, হলুদ পোশাক পরা, বিয়ের বিষয় নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী শবনম ফারিয়া হাসিমুখে, হলুদ পোশাক পরা, বিয়ের বিষয় নিয়ে আলোচনা করছেন, পেছনে গাছের পাতা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশ চালনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন যাত্রায় দেশের তারুণ্য।

আগামী দিনে কেমন বাংলাদেশে চান, সেই নিয়েই নিজের প্রত্যাশা আর আশার কথা জানাচ্ছেন অনেকে। বলছেন, নিজেদের মতো করে গুছিয়ে নিয়ে সামনে এগুতে হবে সবার। সেই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী শবনম ফারিয়ারও।

নিজের প্রত্যাশার কথা জানিয়ে এই অভিনেত্রী সবাইকে দেশী পণ্য ব্যবহারের আহ্বান জানান। ছোটপর্দার এই অভিনেত্রী লিখেন,“আমরা যে যার যার জায়গা থেকে একটু চেষ্টা করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে। খুব বড় কিছু যে হবে তা না, কিন্তু এইটা একটা প্র্যাক্টিস, প্রথমেই শুরু করি দেশি পণ্য কেনা দিয়ে। আশেপাশের দেশের শাড়ি/কামিজ/অন্যান্য পণ্য বাদ দিয়ে নিজেদের পণ্য ব্যবহার শুরু করি।”

সবাইকে নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও আছে তার কথায়। শবনম ফারিয়া লিখেন,“যারা ব্যবসা করেন, আপনারা দয়া করে গলা কাটা বন্ধ করে জিনিসপত্রের দাম কমান, মান ভালো করেন। আমরাই স্বাধীন ভাবে থাকতে চেয়েছি, বাক স্বাধীনতা চেয়েছি এবং তা আবারও রক্তের বিনিময়ে পেয়েছি। এখন এই অবস্থার পরিবর্তনেও আমাদের সবার এগিয়ে আসতে হবে।”

বিষয়:নাটকফারিয়ালিড বিনোদনশবনমশবনম ফারিয়াসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…