আন্তর্জাতিক

ভারতে প্রার্থনা চলার সময়ে সিরিয়াল বিস্ফোরণ, বেড়েছে আহতের সংখ্যা

ভারতের প্রার্থনা চলাকালে সিরিয়াল বিস্ফোরণের ছবি, আহতরা চেয়ারে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রার্থনা চলাকালে সিরিয়াল বিস্ফোরণে আহতদের ছবি, আহতরা চেয়ারে বসে এবং আশেপাশে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের কেরালায় একটি কনভেনশন সেন্টারে প্রার্থনা চলাকলীন সময়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫৬ জনে। এছাড়াও এই ঘটনায় নিহত হয়েছেন একজন।

এনডিটিভি জানিয়েছে, আজ ২৯ অক্টোবর কেরালার কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে প্রার্থনা সভা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে অন্তত তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রার্থনা সভায় প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন।

কনভেনশন সেন্টারে উপস্থিত লোকজন জানান, প্রথম বিস্ফোরণটি ঘটে নামাজের মাঝখানে। কর্মকর্তারা জানিয়েছেন, একটি টিফিন বক্সের মধ্যে বিস্ফোরক রাখা ছিল। কালামাসেরির সংসদ সদস্য হিবি ইডেন বলেন, হলের কেন্দ্রস্থলে প্রথম বিস্ফোরণটি ঘটে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিস্ফোরণকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, পরিস্থিতিটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রাজ্যের সমস্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিস্ফোরণস্থলে যাচ্ছেন। বিস্ফোরকগুলো এখন জাতীয় তদন্ত সংস্থার দ্বারা তদন্ত করা হবে। সংস্থার ফরেনসিক দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করছে।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে ফোনে বিস্ফোরণের খবর মেলে। ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায়, কনভেনশন সেন্টারের বিভিন্ন জায়গায় আগুন ধরে গেছে। সবাই ভয়ে চিৎকার করছে।

বিষয়:প্রার্থনাবিস্ফোরণভারত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…