চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“কারিগরি শিক্ষা: ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে করণীয়” শীর্ষক সেমিনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০২৬
শিক্ষা
A A

কারিগরি শিক্ষায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও টেকসই সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

তিনি বলেন, সময়োপযোগী কারিগরি শিক্ষা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সহযোগিতা এখন আর বিকল্প নয়, বরং এটি একটি অপরিহার্য শর্ত।

“কারিগরি শিক্ষা: ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে করণীয়” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এসব কথা বলেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের সহযোগিতায় ব্রাক সিডিএম অডিটোরিয়াম, গাজীপুরে সেমিনারটি আয়োজন করা হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মো. আক্কাস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান (কারিগরি অনুবিভাগ), সামসুর রহমান খান (উন্নয়ন অনুবিভাগ) এবং মিজ রেহানা ইয়াছমিন (প্রশাসন ও অর্থ)।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ASSET প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) প্রকৌশলী মীর জাহিদ হাসান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Reneta

সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রথম প্রবন্ধে “ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা” বিষয়ে আলোচনা করেন ড. মো. নুরুল ইসলাম, টিভিইটি স্পেশালিস্ট, এসআইসিআই প্রকল্প, অর্থ মন্ত্রণালয়। দ্বিতীয় প্রবন্ধে “ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে ইন্ডাস্ট্রির ভূমিকা” বিষয়ে শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন ইরফান আহমেদ, ভাইস চেয়ারম্যান, সিরামিক ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল।

সেমিনারের প্রধান অতিথি তার বক্তব্যে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও কর্মসংস্থানভিত্তিক করতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং এ ক্ষেত্রে শিল্পখাতের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে নীতিগত উদ্যোগের পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর সমন্বয় প্রয়োজন। এ ধরনের সেমিনার পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, কারিগরি শিক্ষার পাঠ্যক্রম, প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থায় শিল্পখাতের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ হয়ে উঠবে। এতে শিল্পখাতও প্রয়োজনীয় মানবসম্পদ পাবে।

সেমিনারে শিল্পকারখানার মালিক, উদ্যোক্তা, শিল্পখাতের প্রতিনিধি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও বিশেষজ্ঞসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ককারিগরি শিক্ষা অধিদপ্তরসেমিনার
শেয়ারTweetPin1

সর্বশেষ

হট্টগোলের মধ্যে ভাষণ শুরু রাষ্ট্রপতির, বিরোধীদলের ওয়াক আউট

মার্চ ১২, ২০২৬

‘প্রিন্স’-এর টিজার আসতেই ট্রেন্ডিংয়ে শাকিব!

মার্চ ১২, ২০২৬

মনিকাকে নিয়ে যেসব প্রশ্ন রাখলেন সালমান মুক্তাদির

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ছুটির দিনে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT