বিনোদন

বিয়ের পরিকল্পনা করছেন সেলেনা গোমেজ?

সেলেনা গোমেজের সঙ্গে একজন যুবক বসে আছেন, তিনি তার ফোনে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলেনা গোমেজের সঙ্গে একজন যুবক বসে আছেন, তারা একসঙ্গে বসে আছেন এবং যুবক তার ফোনে মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কোর সাথে সেলেনা গোমেজের প্রেম এখন নিয়মিত শিরোনাম। গায়িকার কাছের এক সূত্র জানিয়েছে, এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইছেন তারা।

২০১৫ সাল থেকে একসঙ্গে একাধিক গানে কাজ করেছেন তারা। প্রেমের সম্পর্কে জড়ানোর পর ইনস্টাগ্রামে প্রায়ই নিজেদের ছবি শেয়ার করেন সেলেনা। তারা দুজনেই সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস। তাদের দুই পরিবারের সম্পর্কও ভালো।

সূত্র বলেছেন, ব্লাঙ্কো সেলেনাকে হাসিখুশি রাখেন সবসময়। তার কাছে সেলেনা নিরাপদ এবং সুখী বোধ করেন। তারা দুজনেই দুজনকে চিরকাল একসঙ্গে কাটানোর মতো মানুষ মনে করছেন।

সূত্র আরও বলেন, এই সম্পর্ক অনেক দূর যাবে, এমনটাই মনে করছেন সেলেনা। তারা বিয়ে এবং সন্তানের ব্যাপারে আলোচনা করেছেন।

আরেক সূত্রও একই কথা বলেছেন। তিনি বলেছেন, ‘সেলেনা তার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছেন। তিনি এখন থিতু হতে চান।’

গোমেজ ও ব্লাঙ্কোর প্রেমের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে গত বছরের ডিসেম্বরের প্রথম দিকে। ‘পপফিকশনস’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ দুজনকে ঘিরে একটি পোস্ট করে। সেখানে খোদ গোমেজ মন্তব্য করে বসেন, ‘ফ্যাক্টস’! এরপরে, সামাজিক মাধ্যমে লেখেন, ‘আগে যাদের সঙ্গে সম্পর্কে ছিলাম, ও তাদের সবার চেয়ে ভালো।’ এরপর থেকেই তুমুল আলোচনায় এই জুটির প্রেম।

সূত্র: কইমই

বিষয়:বেনি ব্লাঙ্কোলিড বিনোদনসেলেনা গোমেজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…