বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সাথে বৈঠক: গোপনে ভিডিও করায় এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য বহিষ্কার

বৈঠকে উপস্থিত বিভিন্ন ব্যক্তির ছবি, একটি পরিচিত ব্যক্তির ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকরত ব্যক্তিদের ছবি, যেখানে একটি পরিচিত ব্যক্তির ছবি ও বাংলাদেশ সরকারের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশিরকে সাময়িক বহিষ্কার করেছে দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের ভিডিও গোপনে ধারণ করায় তাকে বহিষ্কার করা হয়।

(২ সেপ্টেম্বর) রোববার ড. নেয়ামুল বশিরকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ আগস্ট বিকাল ৫টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন।

আলোচনার সময় বিনা অনুমতিতে গোপনে দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির  ভিডিওসহ রেকর্ড করেন। যা গর্হিত অপরাধ। এ অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এছাড়া কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে আগামী ৭ কার্যদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিষয়:এলডিপিপ্রধান উপদেষ্টা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…