বিনোদন

দ্বিতীয় সপ্তাহে আরো বেশী প্রেক্ষাগৃহে ‘মুজিব’

দ্বিতীয় সপ্তাহ থেকে ১৬৪টি প্রেক্ষাগৃহে চলছে ‘মুজিব- একটি জাতির রূপকার’

বাংলাদেশের সিনেমা 'মুজিব' এর শুটিং চলাকালে দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং সেটে অভিনেতা ও অভিনেত্রীর ছবি, দর্শক ও কলাকুশলী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল শুক্রবার দেশের ১৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র ‘মুজিব- একটি জাতির রূপকার’। মুক্তির দুদিন পরেই নতুন করে আরো ৮টির মতো প্রেক্ষাগৃহ যুক্ত হয়। আর এক সপ্তাহ পর ‘মুজিব’ এর সাথে যুক্ত হলো আরো কয়েকটি প্রেক্ষাগৃহ!

সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। শুক্রবার (২০ অক্টোবর) দ্বিতীয় সপ্তাহে যাত্রা করলো ‘মুজিব’। এদিন দেশের মোট ১৬৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।

এরআগে জাজের অফিশিয়াল পেজ থেকে জানানো হয়, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড সৃষ্টি করে যাচ্ছে। গত ১৩ অক্টোবর ১৫৩ হলে মুক্তি পায়, যা একটি রেকর্ড! এক সপ্তাহ না যেতেই হল সংখ্যা ১৬১টিতে পরিণত হয়। যা আরেকটি রেকর্ড! আর এক সপ্তাহ পর হল সংখ্যা দাঁড়ালো ১৬৪ টিতে!

জাজ জানায়, কোন সিনেমা এত বড় রিলিজ হলে পরের সপ্তাহে এসে হল কিছু হলেও কমে। কিন্তু ‘মুজিব’ হল বাড়িয়ে নতুন ইতিহাস করলো।

‘মুজিব’ সিনেমাটি দেখে প্রশংসা করছেন সাধারণ দর্শক। বিশেষ করে বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশার তুমুল প্রশংসা করছেন সবাই।

ভারতের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’! আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু, তৌকীর আহমেদ, রিয়াজ, নুসরাত ফারিয়া, শহীদুল আলম সাচ্চু সহ অনেকে।

বিষয়:আরিফিন শুভতৌকীর আহমেদদিলারা জামাননুসরাত ইমরোজ তিশানুসরাত ফারিয়াফজলুর রহমান বাবু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…